বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শিমুলের বর্ষবরণ ২

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বকুল রায় (০ পয়েন্ট)

X নতুন বছরের।ওরা সবাই একসাথে গান গেয়ে নতুন বছরকে স্বাগতম জানিয়ে বরণ করে নেবে। ওরও ইচ্ছা করছে যেতে।যাওয়ার জন্য পা বাড়ালো,,, শিমুল! কে যেন ডাকলো।পিছন ফিরে দেখে কৃষ্ণচূড়াগাছ ওকে ডাকছে। আমায় ডাকছো? হুম।ওদিকে কোথায় যাও? ওদের সাথে বর্ষবরণ করতে। কেন? আনন্দ পেতে। আনন্দকে চেনো? না তো।তুমি জানো? হুম। কোথায় থাকে? সুন্দর কোথায় থাকে? ভালোবাসা কোথায় থাকে? কৃষ্ণচূড়া হেসে বলল,তুমি যে বুড়ো দপ্তরি নগেনকে পছন্দ করো,ওকে ভালো লাগে,এটাই ভালোবাসা।আবার তুমি ঐ হাড়ঝিরঝিরে নেড়ি কুকুরটিকে আদর করো,এটাই ভালোবাসা।আর এই ভালোবাসাই সুন্দর।আর সুন্দর হলেই আনন্দ পাওয়া যায়। কিন্তু এখন আমি বর্ষবরণের আনন্দ কোথায় পাবো? কৃষ্ণচূড়া আবার হেসে বলল,কেন?তুমি কি আমাকে পছন্দ করো না? হুম।করি তো! তো এই পছন্দটা কি? ভালোবাসা। পিছন থেকে গোলাপ,জুই,জবা সহ সবাই শিমুলকে জিগ্যেস করলো,আমাদের পছন্দ করো না? আমাদের ভালোবাসো না? হুম করি তো। ভালোবাসি খুবই। আমরা এখানে সবাই গানে সুগন্ধে বর্ষবরণ করছি।তুমি আমাদের সাথে থাকছো তো? তোমাদের সাথে আমাকে নেবে! অবস্যই নেবো। কারণ তুমি তো আমাদেরই একজন।আমাদের প্রিয় শিমুল। শিমুল খুব খুশি হলো।সবাই তাদের গন্ধে একসাথে বর্ষবরণের গান গেয়ে উঠল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৬ জন


এ জাতীয় গল্প

→ শিমুলের বর্ষবরণ (১)
→ শিমুলের বর্ষবরণ ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now