বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শিক্ষনীয় গল্প

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sᴍᴀʀᴛ ʙᴏʏ ᴛᴀᴜʜɪᴅ (০ পয়েন্ট)

X একবার একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে। হীরের যে মালিক তার রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর বধের জন্যে সে এক ইঁদুরশিকারীর খোঁজ করে তাকে সেই ইঁদুর মেরে হীরে উদ্ধার করার ঠিকে দেয়। শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয় সে দেখে হাজারের ওপর ইঁদুর একে অন্যের সংগে গুঁতোগুঁতি করে বসে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে। শিকারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হীরে বার করে মালিকের হাতে সেটা তুলে, নিজের হিসেব বুঝে যখন সেখান থেকে যেতে উদ্ধত হয়, মালিক যিনি যারপরনাই আশ্চর্য হয়েছিলেন শিকারির কেরামতি দেখে, তাকে জিজ্ঞেস করেন, -হাজারো ইঁদুরের মধ্যে কি ভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হীরে গিলেছে..?? শিকারি জবাবে বলে, -খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সংগে মেলামেশা বন্ধ করে দেয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ তিন বন্ধুর শিক্ষনীয় গল্প
→ অবাক করা শিক্ষনীয় গল্প:wow:
→ শিক্ষনীয় গল্প
→ গরু ও বাঘ এর একটি শিক্ষনীয় গল্প
→ ♦একটি শিক্ষনীয় গল্প♦
→ এক বাদশার ঘটনা নিয়ে শিক্ষনীয় একটি গল্প....
→ শিক্ষনীয় গল্প
→ এক বাদশার ঘটনা নিয়ে শিক্ষনীয় একটি ইসলামিক গল্প
→ *শিক্ষনীয় গল্প!!!
→ একটি শিক্ষনীয় গল্প
→ শিক্ষনীয় গল্প
→ শিক্ষনীয় গল্প,,,,,,,,,
→ শিক্ষনীয় গল্প,,,,
→ !! একটি শিক্ষনীয় গল্প !!!
→ শিক্ষনীয় ইসলামিক গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now