বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা এক বনে এক শেয়াল থাকত।
একদিন সে বনের মধ্যে হাটতেছিল।
হঠাৎ সে একটা ফাদে পড়ে তার লেজ হারিয়ে ফেলল।
তারপর সে ভাবল, তাকে যদি কেউ দেখে তাহলে হাসাহাসি করবে। কিন্তু যদি বনের সব শেয়ালের লেজ না থাকে তাহলে কেউ হাসাহাসি করবে না।
তারপর সকল শেয়ালদের জড়ো করল এবং বলল, আমার শেয়াল ভাইয়েরা আজকে আমি আপনাদের সামনে একটি প্রস্তাব প্রদর্শন করব। আমাদের সকলেরই লেজ আছে। কিন্তু এই লেজের কারনে আমাদের নানা সমস্যা হয়। আমাদেরকে আজব দেখায় ও এটির কারনে আমরা ময়লা হই। তাই আমি বলতে চাচ্ছি আমাদের এই লেজ আমরা কেটে ফেলি।
তখন সবাই রাজি হল। কিন্তু তাদের মধ্যে একজন বৃদ্ধ ও বুদ্ধিমান শেয়াল বলল, এই বেটা তুই নিজের লেজ হারিয়ে ফেলেছিস দেখে আমাদেরতা কেটে ফেলতে চাস।
তারপর সবাই ওই লেজ ছাড়া শেয়ালের পিছনে মারার জন্য দৌড়াতে থাকল। কিন্তু ওই শেয়ালটি পালিয়ে গেল।
শিক্ষণীয় বিষয় : নিজের সার্থের জন্য অন্যজনের ক্ষতি করা উচিৎ নয়।
কোন ভুল হলে মাফ করবেন।
{সমাপ্ত}
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now