বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শেষের ডাইরি

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shuvo (০ পয়েন্ট)

X একজন মিলিটারি জানেনা গিটারের মর্ম। একজন গিটারিস্ট বুঝে না রাইফেলের মর্ম। অথচ দু'টোই মানুষকে ঘায়েল করার অস্ত্র। রাইফেল ঘায়েল করে ক্ষমতায়, আর গিটার ঘায়েল করে মুগ্ধতায়। যে ছন্নছাড়া ছেলে সিগারেট ফুঁকিয়ে গিটারে সুর তুলে তুলে গলা ছেড়ে গান গেয়ে রেললাইনে রাত কাটায়.. ধনীর দুলালী ডুপলেক্স বাড়ির চৌকাঠ পেরিয়ে কিসের টানে ছুটে আসে তার কাছে? কিসের ক্ষমতায় একজন বিজিবি কনকনে শীতে কোন ফেন্সি খোরকে গলা সমান পানিতে নামিয়ে রাখে? ক্ষমতাবান প্রেসিডেন্ট হসপিটালের বেডে শুয়েও দশ জন সৈনিক পাহাড়ায় রাখে ক্ষমতার জোরে... হাট বাজারের ক্যানভাসার দাঁতের মাজন বেচিয়েও দশ জন মানুষকে দাঁড় করিয়ে রাখে মুগ্ধতার জোরে... কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে আকাশের চাঁদে যাওয়ার ক্ষমতা.. কোন বংশীবাদক অর্জন করেছে আকাশ থেকে পরী নামানোর ক্ষমতা... অর্থের জোরে মদ খেয়ে কেউ রাত ভর নর্তকী নাচার ক্ষমতা গড়েছে... কেউ নাচ দেখিয়ে মুগ্ধ সেই অর্থ কামানোর ক্ষমতা অর্জন করেছে... কোন সরকারী অফিসার চাকুরীর জোরে রূপবতী বউ ঘরে তুলেছে... কোন ছ্যাঁচড়া চোর-বাটপার মিস্টি মিস্টি কথা শুনিয়ে সেই বউ কে নিজের বসে এনেছে... এই পৃথিবীতে যত মানুষ মানুষকে ঘায়েল করেছে, সব ক্ষমতায়; নয়তো মুগ্ধতায়। মুগ্ধতা অথবা ক্ষমতা ছাড়া মানুষকে ঘায়েল করার আর তৃতীয় কোন সত্তা নেই! সুন্দর করে গুছিয়ে কলম চালানোর মাঝেও এক ধরণের মুগ্ধতা আছে.. এই মুগ্ধতা মানুষকে আহত করে। তবে কারও লেখায় আহত হয়ে লেখকের প্রতি মায়া জন্মানোর আগে জানতে হবে, 'লেখা' আর 'লেখক' দুটো জিনিস আলাদা!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ শেষের ডাইরি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now