বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি যখন ক্লাস ফোরে পড়ি তখনকার এই ঘটনাটি আমার সবচেয়ে প্রিয় একটা বন্ধু ছিলো আমাদের ক্লাসে। সে আর আমি সবসময় বিদ্যালয়ে একসাথে থাকতাম আমরা দুজন সবসময় সামনের টেবিলে বসতাম। আমার যদি কোনো দিন কোনো কারণে বিদ্যালয়ে আসতে দেরি হতো তাহলে সে আমার জন্য তার পাশে জায়গা রেখে দিতো সেও যেদিন দেরি করে আসতো আমি তার জন্য আমার পাশে জায়গা রেখে দিতাম। আমাদের দুজনের মাজে ছিলো অনেক গভীর বন্ধুত্ব যা এখানে লিখে বুজানো যাবে না। আমরা বিদ্যালয়ে সারাদিন দুজনে অনেক কথা বলতাম আমার কথা তার কাছে বলতাম আবার তার সব কথাও আমার কাছে বলতো। এভাবেই কাটে আমাদের বন্ধুত্ব হঠাৎ একদিন আমাদের ক্লাসের একটি ছেলে নাম ছিলো আলাউদ্দিন। আলাউদ্দিন এসে আমার কাছে বললো যে তোমার বন্ধু
আমার কাছে বলে যে তোমাকে সে দেখতে পারে না তারপরেও তুমি তার কাছে ঘসে ঘসে এসে বসে থাকো। আবার তোমার জন্য সে অনেক টাকা খরচ করতে হয় সে যা খায় তোমাকেও তা খাওয়াতে লাগে তোমাকে সে না পারে বলতে না পারে শইতে। আর একটা কথা আমি যে তোমার কাছে এগুলা বলেছি সে যেনো না জানে। ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর থেকে আমার মনে অনেক খারাপ লাগে,, আমি শুধু মনে মনে ভাবি আহ এই দুনিয়াতে আসলে ভালো মানুষ বলতে কোনো চিহ্ণ নেই। এরপরের দিন আমি বিদ্যালয়ে গিয়ে দেখি আজকেও আমার জন্য সে সামনের সিটে জায়গা রেখে দিয়েছে আমি জ্বিদ দেখাইয়া সামনে না বসে পিছে কোনো এক ব্যাঞ্চে বসেছি। তারসাথে কোনো কথা বলিনা। এমন করে দুই তিনদিন যাওয়ার পর সে অন্য চাত্রদের দ্বারা জানতে চেয়েছে যে কি হয়েছে তখন আমি স
একটা চাত্রকে সব খুলে বলেছি এবং এগুলো তার কাছে বলতে বলেছি সে সব বললো। সে অন্য ছাত্রদের দ্বারা আমার কাছ থেকে জানতে চেয়েছে যে, এই সব কথা কে বলেছে আমি বলিনাই। এমন করে অনেক দিন চলে যায় তার সাথে কোনো কথা হয়নি। একদিন আলাউদ্দিন এসে বলে এগুলা সব আমি মিথ্যা বলেছি,, আমাকে তুমি ক্ষমা করে দাও এবং আমি সব তথ্য জানতে পেরেছি যে আমার বন্ধুর কোনো দোষ নেই। আমি তার সাথে কথা বলতে চেয়েছি কিন্তু কেমন জানি লাগে। কথা কিন্তু দের বছর ধরে বলিনাই। কথা বলবো বলবো বলতে বলতে বার্ষিক পরিক্ষা এসে পরেছে। বার্ষিক পরিক্ষা শেষে আমার গ্রামে এসে পরতে হয় কোনো এক কারণে। আমি গ্রামের বিদ্যালই ভর্তি হই,, আমি অনেকবার আগের স্কুলে গিয়ে তাকে খুঁজেছি কিন্তু পাইনি। সেও মনে হয় দূরে কোথাও পড়ালেখা করতেছে। শেষ পর্যন্ত আজও তার সাথে কথা হয়না সারাদিন তার কথা ভাবি আর তাকে খুঁজি.......
#অধম লেখক :- মেহেদি হাসান জহির
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now