বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
SSC পরিক্ষা শেষ। পরিক্ষা শুরুর কয়েক সপ্তাহ আগে আমরা তিনজন আজমিরীগন্জ গিয়ে ছিলাম একটি বিজ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগীতায়।সেখানে আমরা তিনজন মিলে একটা দল ছিলাম। বাকি দুইজন হচ্ছে আমার ক্লাসমিট শাহ আলম এবং আরেকজন হচ্ছে দশম শ্রেণীর ছাত্রী ইমলা। সেখানে আমাদের দল প্রথম হয়। আমারা তখন কয়েকদিন পর হবিগন্জ যাই। কিন্তু সময় মত পৌছতে না পারায় আমরা পরিক্ষায় অংশ গ্রহণ করতে পারছিনা তাই আমরা চলে আসি।কিম্তু পরিক্ষা শেষ হওয়া প্রায় দুই সপ্তাহ পরে স্যার আমাকে ফোন করে বলে যে আমাদেরকে আবার হবিগন্জ যাইতে হবে কুইজ প্রতিযোগীতায়। DC অফিসে নাকি প্রতিযোগীতা হবে। আমরা নয়টার সময় DC অফিসে যাই। আমাদের প্রতিযোগীতা শুরু হওয়ার আগে DCসাহেব বক্তিতা দেন। তিনি বলেছেন যে দল বিজয়ী হবে তাদের কে বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হবে। তারপর প্রতিযোগীতা শুরু হয়। মোট একুশ দল অংশ গ্রহণ করে।আমার একশ প্রশ্নের মধ্যে ৯৭ টা প্রশ্নের সঠিক উত্তর দেই। ১২ টায় ফল প্রকাশ করে। আমরা তখন তৃতীয় হই। সেখান থেকে আটটি দল নেওয়া হয়েছে। বলা হয়েছে পরের রাউন্ড ২ টা ৩০ মিনিটে শুরু হবে। এর মধ্যে আমরা ভাবতে থাকি আল্লাহ হয়ত শেষ বারের মত বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়েছেন। হয়ত আমরা ই জিতে ফেলতে পারি।পরের রাউন্ড শুরু হয় আমাদের প্রতিযোগীতা পরে হবিগন্জ সরকারি বিদ্যালয়ের সাথে।প্রথম আমাদেরকে দশটি প্রশ্ন করা হয় আমরা ৭ টি প্রশ্নের উত্তর দিতে পারছি।তাদেরকে দশটি প্রশ্নের মধ্যে তারা ৮ প্রশ্নের উত্তর দেয়। তাপরর শুরু হয় জটপট রাউন্ড এই রাউন্ডে আমাদেরকে এক মিনিটে দশটি প্রশ্ন করে আমরা আটটি উত্তর দিতে পারি। আর তারাও আটটি প্রশ্নের উত্তর দেয়। ফলে আমরা পাই মোট ৭৫ আর তারা পায় ৮৫। তারা জিতে যায়। আর আমাদের অল্পের জন্য বিদেশ ভ্রমণটা হাতছাড়া হয়ে যায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now