বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পুরানো স্মৃতি জড়ানো কোন এক নদীর পাড়ে হটাৎ এক পড়ন্ত বিকেলে দেখা হয়ে যায় দুজনের,
> কেমন আছ? (মেয়ে)
> জানোই তো, সবসময় ভাল থাকি ৷ আজ হটাৎ নদীর পাড়ে আসলে যে? (ছেলে)
> মনে আছে সেই দিনগুলোর কথা?
> রোজ একসাথে সূর্যাস্ত দেখার কথা ছিল
> রোজ আসো?
> কথা দিয়েছিলাম, রাখতে জানি
> তুমি আমায় দোষ দিচ্ছো?
> তুমি নির্দোষ ছিলে না
> পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল না
> পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে না, যেটা থাকে সেটা ভালবাসা আর বিশ্বাস
> ভুল বুঝছো তুমি আমায়
> ঠিক বোঝার সময় চলে গেছে
> রাগ, নাকি অভিমান?
> বাস্তবতা!
> ভালবাসোনা আর?
> সেটা জানার অধিকার হারিয়ে ফেলেছ
> ঠোট কালো হয়ে গেছে, সিগারেট খাওয়া শুরু করেছ?
> মানুষ সুখ খোজে, নিকোটিনের ধোঁয়ায় যদি তা মেলে, দোষ কি?
> অনেক বদলে গেছ তুমি
> সময়ের সাথে তাল মেলাতে হবে তো
> কবিতা লেখোনা আর?
> ছন্দ মিলাতে পারি না, বৃথা চেষ্টা করি মাঝে মাঝে
> আর গল্প?
> মাঝরাতে কেউ বায়না করেনা গল্প শুনতে
> নতুন কেউ আসেনি?
> কেউতো পুরানো হয়ে যায়গা খালি করেনি
> যদি ফিরে আসতে চাই?
> অনুভূতিতে মরিচা পড়েছে, তার সে উজ্জ্বলতা আর নেই
> একটা কথা বলি?
> আজ হটাৎ আসলে কেন বললে না?
> এড়িয়ে যেতে চাইছ?
> নিজেকে কিভাবে এড়িয়ে যাব?
> তোমার কথা খুব মনে পড়ছিল, তাই আসলাম ৷ ভাবিনি তোমার সাথে দেখা হবে
> ওহ
> কতদিন পরে হটাৎ দেখা, তাইনা?
> ৪৭৮ দিন, একবছর তিনমাস বাইশদিন
> হিসাব রেখেছ দেখছি বেশ
> পার না হওয়া দিনগুলো গুনে গুনেই পার করতে হয়
> বেশ কথা বলতেও শিখে গেছ
> তাই? ওহ, কেমন আছো তুমি?
> যেমন থাকার কথা
> সব মেয়েই পুরানো প্রেমিকের সাথে দেখা হলে এমনই বলে ৷ স্বামী সংসার নিয়ে তো বেশ আছো
> হয়তো, তুমি বিয়ে করোনি কেন?
> খোজ রাখো নাকি?
> প্রশ্নের উত্তর দাও
> ঠকাতে চাইনি কাউকে
> তারমানে এখনো ভালবাসো?
> তাতে কি সুখ পাবে?
> সুখ হয়তো আমি পেয়েছি, কিন্তু সেটা মনের নয়
> হা হা হা, সেই সুখের আশায় তো ছেড়ে গিয়েছিলে একদিন
> তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি এখনো তোমাকে...
> সন্ধ্যা হয়ে আসছে, তোমার ফেরা উচিৎ
> আর কবে দেখা হবে, অনেক কিছু বলার ছিল তোমায়
> শুকিয়ে যাওয়া খতে নতুন করে ঘাঁ না করাই ভাল হবে দুজনের জন্যেই ৷ রোগ বাড়াতে চাইনা আর ৷ ভাল থেকো
মেয়েটা আর কিছু বলতে পারে না বা বলার সুযোগ পায় না কিংবা বলার সুযোগ না দিয়েই অভিমানী ছেলেটা উল্টো দিকে হাটতে শুরু করে ৷ পিছনের অশ্রুভেজা ডাক তার কান পর্যন্ত পৌছায় না ৷ দুপুরের প্রখর রৌদ্রও দিনশেষে তুলসীতলার সন্ধ্যাপ্রদীপের কাছে পরাজিত হয় ৷ আবছা অন্ধকারে হারিয়ে ঝাপসা হয়ে যায় অভিমানী ছেলেটার ভালবাসা ৷ থেকে যায় শুধু একরাশ নিকোটিনের বিবর্ণ ধোঁয়া!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now