বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শ্বাপদ দশ্শন

" ঈশপের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shajib Raj (০ পয়েন্ট)

X এক বেড়াল একটা মোরগ ধরেছে। সে এখন মোরগটাকে মেরে খেতে চায়। কিন্তু এর জন্য একটা অজুহাত তার ত চাই। সে তখন মোরগটাকে বললে, তুই মারাত্মক একটা আপদ, রাত্রে ডেকে তাদের স্বস্তিতে ঘুমুতে দিস নে । মোরগ উত্তরে বললে, এ ত আমি ভাল উদ্দেশ্যেই করি। রাত্রি শেষে আমার ডাকে ঘুম ভাঙলে তারা সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে। —তা যেন হ’ল –কিন্তু তুই ত তোর মা-বোনের সঙ্গে যাচ্ছেতাই ব্যবহার করিস । —এতেই আমার মালিক খুশী হয়, বুঝে দেখ কথাটাঃ তার সম্পদ বাড়ে। —না, তোর কথার সঙ্গে পারবার উপায় নেই। কিন্তু তাই বলে আমার যে খিদে পুষে রাখতে হবে পেটে, তারও কোন মানে নেই, তোকে আমি খাবই বলে বেড়াল তখনই তাকে মেরে খেয়ে ফেললে । উপদেশ: ঠিক মত অজুহাত দেখতে পারুক না পারুক অপরের সর্বনাশ করা যার স্বভাব সে তা করবেই। Home More Apps


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ শ্বাপদ দশ্শন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now