বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শাস্তি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X শুনো..?(আল্পনা) - হুম। - ভালবাসিনা না। - আমিও। - কিহহ? কি বললে? - তুমি যা বললে। - আমি ভালবাসিনা বলেছি। - আমিও ভালোবাসিনা বলেছি। - আমি ভালবাসিনা বলেছি বলে তোমারও বলতে হবে? আমি ভাল না বাসলেও তোমাকে বাসতে হবে। - মানলাম মহারাণী। - হুম শুনোনা..? - বলো। - ভালবাসিনা। - এখন আমি কি বলবো? - সেটা কি আমি বলে দিবো। - আচ্ছা ভালবাসি। - আচ্ছা ভালবাসি মানে কি? তোমাকে কি কেউ জোড় করছে নাকি? - ভালবাসি। - হুম ঠিকাছে... এই শুনো একটু। - বলো কি বলবে। - ভালবাসিনা কিন্তু। - মাফ চাই সোনা ছাড়ো না। - মানে কি? আমাকে ভালবাসি বলতে তোমার বিরক্ত লাগে? যাও তোমার সাথে আমার আর কথা নেই। - ভালবাসি। - হিহি.. এই একটু শুনবে..? - আমি কানে শুনতে পাই বলো। - ভালো কিন্তু বাসিনা। - আমার ঘুম পেয়েছে খুব। লক্ষি বউ আমার এবার ছাড়ো। - মানে কি? এই উঠো বলছি। উঠে বসো। আমি বসছি। - প্লীজ শুনা আমি অনেক টায়ার্ড ঘুমাবো একটু ছাড়োনা। - আমি কিন্তু কান্না করবো এখন এয়ায়া। - ওকে বাবা কান্না করতে হবেনা উঠলাম। - এই আমার চোখের দিকে একটু তাকাও না। - যা হুকুম জনাবা। তাকালাম। - ভালবাসিনা কিন্তু। - হইছে না অনেক এবার আসো ঘুমাই প্লীজ। - মানে কি? আজকে ঘুমাবো না আমি। তুমিও ঘুমাতে পারবেনা। - কেন সোনা..? আচ্ছা শুনো তুমার জন্য একটা গান লিখেছি জানো। - এহ সোনা! কি গান শুনাও তো শুনি। - গানটা আমি ঘুমাবো তুমিও আমার পাশে ঘুমাবে তারপর শেষরাতে শুনাবো কেমন? - আজকে আর আমার সাথে এসব চিটারী করে লাভ নেই। তুমি আজকে ঘুরতেও নিয়ে যাওনাই। তার উপর লেট করে বাসায় ফিরেছো। - প্রমিস বউটা আমার কালকে নিয়ে যাবো এই কান ধরছি এবার ছাড়ো প্লীজ। - এই তোমাকে কান ধরতে কে বলেছে কান ছাড়ো বলছি। একদম বসে থাকো চুপ কোন কথা বলবে না। - কি আর করা। - এইতো লক্ষি ছেলে। আচ্ছা আমার চোখে একটু তাকাও তো। - ( চুপ করে আছে ) - কি ব্যাপার কথা বলছো না কেন? - তুমিই তো বললে চুপ করে থাকতে আর বললে চোখে তাকাতে। - নাহ এখন কথা বলো আর আমার চোখের দিকে তাকাও। - তাকালাম। - শুনো ভালবাসিনা মনে রেখো। - ঘুম পেয়েছে অনেক। - মানে কি সিয়াম? আমার কিন্তু অনেক রাগ হচ্ছে এবার। - ভালবাসি। - হিহি গুড বয়। একটা শুনো না। - ভালবাসি। - আগেই বলে দিলে যে? - জানি এটাই আমার উত্তর হতে হবে। - এক লাইন বেশি বুঝো কেন তুমি? একটা কথা ছিলো শুনবে। - ভালবাসি। - আবার ভালবাসি! ভালবাসা ছাড়া তোমার মুখে আর কিছু নাই নাকি? - তাও যদি তোমার মন গলতো। - এই কি বললে তুমি আমার মন শক্ত? আমি পাষান? - একথা আবার কখন বললাম? - এর মানে এই দাঁড়ায়। - দুঃখীত। এবার ঘুমাতে পারি? - নাহ আরেকটা কথা আছে শুনোনা। - মাফ চাই লক্ষিটি অনেক হয়েছে এবার মাফ করা যায়না? - কোন মাফ নেই আজ। লক্ষি-টক্ষি কাজ হবেনা একটা কথা আছে শুনো না। - নতুন কিছু বলো। - ভালবাসিনা আমি। - আমিও। - এই তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছো এইমাত্র কি বলেছো বোঝতে পেরেছো? - না আমিও না। - কি আমিও না? - ভালবাসি তো। - গুড। আচ্ছা একটা কথা মনে পড়েছে শুনো শুনো। - শুনার জন্যই তো বিয়ে করেছিলাম মনে হয়। বলো শুনি। - মানে কি সিয়াম? আমি বেশি বকবক করি? তুমি এই বলতে চাও? তুমি যখন কথা দিয়ে রাখতে পারোনা তখন মনে থাকেনা? - কাল নিয়ে যাবো প্রমিস। প্লীজ লক্ষি না আমার? একটা মাত্র বউপাখী তুমি। এরকম করেনা আমার ঘুম পেয়েছে অনেক। - নাহ তুমি এখন ঘুমুতে পারবেনা। আমি ঘুমাবো তুমি দেখবে। রাত্রি শেষের সময় আমাকে ডাক দিয়ে তুলে তুমার গানটা শুনাবে তারপর ঘুমাবে। - এর আগে একটুও ঘুমুতে পারবোনা জান? - জান - টানে কাজ হবেনা যা বললাম মনে থাকে যেন। - আচ্ছা কি আর করবো। - কি করবে মানে কি? দেখছোনা আমি শুয়েছি আমার উপরে কম্বল দেবে কে? - ওকে দিচ্ছি। শুনো না একটা কথা? তুমার ঠোঁটের তিলটা না অনেক সুন্দর দেখাচ্ছে আজ। এবার একটু ঘুমাই প্লীজ। - হিহি আজকে এসবে কাজ হবেনা। - হবেইনা? - না বললাম না। - তুমি কত নিষ্টুর! - ওমা কি করলাম আমি? - এইযে তুমি কম্বলের নীচে ঘুমাচ্ছো আর আমি বসে আছি। - আমি যখন কতো কষ্ট করে সাজুগুজো করে বসেছিলাম কিন্তু তুমি.... আমার খারাপ লাগেনা। - কান ধরেছি তো কাল নিয়ে যাবো প্রমিস। অনেক ভালবাসি। হাজারো ভালবাসি। কোটি কোটি ভালবাসি। এবারও ঘুমুতে দেবে না? - নাহ। শেষ রাতে আমাকে গান শুনিয়ে তারপর ঘুমাবে। ( সিয়াম আর কিছুই বললো না। মুখ দিয়ে কিছু আসছেও না। মানুষ না একটা আস্তো বজ্জাত মেয়ে। প্রায় কয়েকমিনিট হয়ে গেলো সিয়াম কথা বলছে না। আল্পনা চিন্তায় পড়ে গেলো। নাহ প্রায় দশ মিনিট হয়ে গেলো তাও কথা বলছে না।) - সিয়াম? -( কোন শব্দ নেই ) - এই সিয়াম? - বলো । - শীত করছে? - নাহ তুমি ঘুমাও। আমি ঠিক সময়ে ডাক দিবো। - মিথ্যে বলো কেন? তুমিতো শীতে কাঁপছো। - আরে বাবা বললাম তো শীত করছে না। তুমি ঘুমাও। - এই জামাই? রাগ করেছো আমার উপর। - নাহ। আমার কি মন আছে? আমি কি কষ্ট পাই? আমি তো রুবট। আমার একদম শীত করেনা। - অনেক শাস্তি হয়েছে তোমার। এবার কাছে আসো সমস্যা নেই। - নাহ আমি ঘুমাবোনা। তুমি ঘুমাও। - লক্ষি জামাই আসো বলছি। - বললাম না ঘুমাবোনা। - আমি কিন্তু কান্না করবো এখন। - (চুপ) - কথা বলবেনা? - (চুপ) - শুনো না? ভালবাসি ভালবাসি ভালবাসি। এবার কাছে আসো। (আসলো না চুপ করেই আছে। অতঃপর নিজে উঠে গিয়ে না জড়িয়ে ধরে পারলোনা আল্পনা।) - ইশ তোমার অনেক শীত লেগেছে না? সরি। - ঘুমুতে পারি এখন? অনেকক্ষণ তো হলো। - এই ঝগড়া তো শেষ এখনো এভাবে কথা বলছ? এখন কম্বলের তলে আমরা জরিয়ে ধরো। - পারবোনা। ঘুম পেয়েছে। ঘুমালাম। - পারবে না? - না। - ঠিকাছে। ( বলেই ওপাশ হয়ে শুয়ে পড়লো আল্পনা। সিয়ামের আবার আল্পনাকে বুকে না জড়িয়ে ঘুমুতে পারেনা ) - এই শুনোনা? - হুম। - ভালবাসিনা কিন্তু। - হিহি ( এবার এপাশ হয়ে সিয়ামের বুকে মাথা রাখলো আল্পনা। ) - হিহি কি জবাব নেই? - আছে তো। - বলো শুনি। - ভালবাসি হিহি। - আমিও.. না। - আবার সিয়াম! - ভালবাসি। - হি হি লক্ষি জামাই আমার। কিন্তু কাল কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যাবে ঘুরতে। - হ্যাঁ কাল আমি অবশ্যই অবশ্যই নিয়ে যাবোনা। - আবার ঝগড়া করবে? তোমার না খুব ঘুম পেয়েছে? - আজ আর ঘুমুতে ইচ্ছে করছে না। তোমার শাস্তিই পেতে ইচ্ছে করছে। - এতো ভালোবাসো কেন? - কারন'টা আমিই খোঁজছি। পেলে জানাবো। মনে হয়না এজনমে পাবো খোঁজে। - ভালবাসি। - আমিও না। - প্লীজ আজ রাখো আমারও খুব ঘুম পেয়েছে। - শুনো না? - ভালবাসি ভালবাসি। - ভালবাসি ভালবাসি ভালবাসি। - শুভ রাত্রি। - আমি সিয়াম তুমি আল্পনা। মাঝখানে শুভ আর রাত্রি আসলো কোথ থেকে? - এই জামাই হইছে তো। তুমি আমার শাস্তি আমাকেই দিচ্ছো এটা কিন্তু ঠিক না। রাত অনেক হয়েছে চলো ঘুমাই। - তাহলে ভালবাসি। - ভালবাসি।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯২ জন


এ জাতীয় গল্প

→ শাস্তি
→ কোরআনের আলোকে নবী (সা.) ও ধর্ম অবমাননাকারীর শাস্তি।
→ ধর্ষণ রুখতে বিয়ে সহজ করুন, ধর্ষকের শাস্তি নিশ্চিত করুন : আজহারী
→ মৃত সাগর (Dead Sea)-আল্লাহ প্রদত্ত একটি শাস্তি
→ নাসিরউদ্দিন হোজ্জার গল্প - অর্ধেক ভাগ শাস্তি
→ ব্যভিচারের শাস্তি(একটি ঘটনার মাধ্যমে)
→ দ্বীনের পথে বাধা দানে শাস্তি
→ মিথ্যাবাদীর শাস্তি
→ আল্লাহর আদেশ না মানার কারণে ভয়াবহ শাস্তি
→ প্রতারকের শাস্তি
→ পাপের শাস্তি
→ শাস্তি
→ পাপী ব্যক্তি তার পাপের শাস্তি পাবে
→ বুদ্ধির জোরে শাস্তি মওকুফ
→ জামায়াত সহকারে নামায আদায়ে অবহেলার শাস্তি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now