বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
শান্তনা
"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)
X
#শান্তনা
রফিক সাহেবের স্ত্রী, তার এক বছর বয়সী ছেলে আর স্বামীকে ছেড়ে পালিয়ে গিয়েছে। ঘরের নিচে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে।রফিক সাহেব আমার বাড়িওয়ালা। তাই অনিচ্ছা সত্বেও এমন একটা পরিস্থিতিতে তাকে শান্তনা দিতে যেতে হল। ঘরে ঢোকার সাথে সাথেই রফিক সাহেবের আদিক্ষেতা শুরু হল।
-"আরে স্যার আসুন আসুন বসুন, এই নিন চেয়ার,বসুন স্যার।"
-"ব্যস্ত হবেন না। আপনি পুলিশে ডায়েরি করেছেন?"
-"কোন ব্যপারে? রিনার ব্যপারে? আরে যে নিজের ইচ্ছায় চলে যায় তার জন্য থানা পুলিশ দৌড়াদৌড়ি এসব কে করবে?"
-"আপনি শিওর সে পালিয়েছে? কিডন্যাপওতো হতে পারে তাই না??"
-"আরে সে আগে থেকেই অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল। আমি ধরতে পেরেছিলাম, এ নিয়ে অনেক ঝগড়াঝাটিও হয়েছে আগে। আর তার থেকেও বড় কথা সে চিঠি লিখে বলে গিয়েছে সব।"
-"চিঠি?? কই দেখি একটু।"
আমাকে চিঠিটা দেওয়া হল, চিঠিটা পড়লাম।
-"হুম পালিয়েছেই বোধয়।"
-"জ্বি স্যার, সেটাই।ওই নষ্ট মেয়ে মানুষকে আর ফিরিয়ে আনতে চাই না, তাই থানা পুলিশও করতে চাই না।"
-"আচ্ছা এই প্রথম আপনাদের বাসায় আসলাম, একটু ঘুরিয়ে দেখাবেন না?"
-"আরে স্যার আপনি সাধ করে এটা বললেন, এটাতো আমার সৌভাগ্য।চলুন স্যার চলুন।"
রফিক সাহেবের সাথে পুরো ঘরটা ঘুরে দেখলাম। তারপর এসে দুজনে বারান্দায় বসলাম। আমি একটা সিগারেট ধরালাম, তারপর রফিক সাহেবকে জিজ্ঞেস করলাম,
-"রিনার দেহটা কোথায় পুতেছেন বলুনতো?"
-"সরি? কি বললেন?"
-"রিনার দেহটা কোন যায়গায় পুঁতে রেখেছেন সেটা জিজ্ঞেস করছি।"
-"মজা করছেন আমার সাথে?"
-"কোন মজা না, আমি ১০০ ভাগ শিওর রিনা পালায় নি,১০০ ভাগ শিওর যে ও কোথায় আছে সেটা আপনি জানেন, আর ৬০ ভাগ শিওর যে ও আর বেঁচে নেই।"
-"সবাই যা বলে তা তো সত্যিই, আপনিতো পুরো পাগল কিসিমের মানুষ আছেন দেখছি। না না আপনার কেন এসব আজগুবি কথা মাথায় আসল জানতে পারি?"
-"জ্বি অবশ্যই। একজন মেয়ে সে যতই খারাপ হোক না কেন, সে তার এক বছরের বাচ্চাকে রেখে পালতে পারে না।আর আপনার ওয়াইফ আপনাদের বাচ্চাকে খুব ভালবাসতো। পুরো ঘর জুড়ে রিনা আর বাচ্চার অনেক ছবি রয়েছে,কিন্তু আপনার আর রিনার মাত্র একটা, তাও বিয়ের আসরের ছবি।"
-"এটা খুবই সাধারন যুক্তি,খবর খুলে দেখুন এরকম কত মেয়ে আছে যারা বাচ্চা ফেলে পালিয়ে যায়।"
-"হুম, শুধু এটা হলে আমি বলতাম না। আমি আপনাদের ঘরটা এমনি এমনি ঘুরতে চাই নি। আপনাদের ছাদে রিনার জামা-কাপড় শুকাচ্ছে,যেটা আজ দুপুরের দিকে ধোয়া হয়েছে,এবং তা শোকাতে বিকেল হয়ে যাবে। একজন মানুষ যে দুপুরে পালিয়ে যাবে সে সকালে তার জামা-কাপড় ধোবে না। আমি একজন সাইকোলজিস্ট মিস্টার রফিক। একজন মানুষ যে প্লান করে চিঠি লিখে দুপুরে পালিয়ে যাবে, সে কখনই সকালে এমন কোন কাজ করবে না যেটা বিকেলে সম্পুর্ন করতে হবে।তারপর একটা মেয়ে পালানোর সময় আর কিছু নিক বা না নিক অবশ্যই তার বোরকা নেবেই। কিন্তু রিনার বোরকাতো ছাদে রোদে শুকাচ্ছে। রান্নাঘরে খাবারের এর টেবিলে বেশ অনেকটা ভাত রেধে রাখা আছে, যা আপনার আর রিনার মানে দুজন মানুষের আজকের জন্য যথেষ্ট। যে মানুষটা পালিয়ে যাচ্ছে, সে তার জন্য রাতের খাবার কেন রাধবে বলতে পারেন? "
-" আচ্ছা, তাহলে ওই চিঠিটা?"
-"চিঠিটা পড়েই আমার প্রথম সন্দেহ হয়। সেখানে লাস্টের লাইন ছিল 'আমি আর পাড়ছি না তোমার সাথে, তাই আমি আমার পছন্দের মানুষের সাথে পালিয়ে যাচ্ছি। তোমরা ভাল থেক।'
-"হ্যাঁ, তো??"
-"কোন বিবাহিতা মহিলা পালিয়ে যাওয়ার সময় চিঠিতে এটা লিখবে না যে, আমি পালিয়ে যাচ্ছি। সে লিখবে, আমি চলে যাচ্ছি বা হারিয়ে যাচ্ছি। কারন তার প্রেক্ষাপটে সে সেব ছেড়ে চলে যাচ্ছে। আমাদের প্রেক্ষাপটে সে পালিয়ে যাচ্ছে। তাই চিঠিটা ও লেখেনি।"
-"এতে এটা প্রমান হয় না যে রিনা আর বেঁচে নেই।"
-"ঢাকায় আপনার আর কোন বাড়ি নেই তা আমি জানি, আর এই ঘরটা ঘুরে দেখলাম এখানেও কোন বদ্ধ ঘর নেই। তাই তাকে আপনি আটকে রাখেন নি। বাকি রইলো খুন। পুরো ঘরটা ধুলোবালিতে মাখা, খালি পায়ে পারা দিতে পারছি না। কিন্তু রিনার ঘরটা ঝকঝকে পরিষ্কার। তার মানে খুন এর পর,হয়তো রক্ত মোছার জন্য ঘরটা পরিষ্কার করানো হয়েছে। রান্না ঘরে একটা কোদাল রাখা দেখলাম, সেটা একদম ধোয়া মোছা, পরিষ্কার।সাধারনতো একটা কোদাল এতো পরিষ্কার থাকে না। মাটি খোড়ার পর কোদালটা ধুয়ে রাখা হতে পারে। "
-"আচ্ছা? একটু বেশিই ভেবে ফেললেন না?? আর সব কিছুর সাথে আমাকে অ্যাড করছেন কেন? এগুলো যদি হয়ও, এগুলো যে আমি করেছি তার প্রমান কি?"
-" আপনার চোখ। আপনার চোখের মধ্যে থাকা ভয় আর বিষ্ময় আমাকে এই সব কিছুর শিওরিটি দিয়েছে এবং নিশ্চিত করেছে আপনার ওয়াইফের খুনি আপনিই। পালানোর চেষ্টা করবেন না, আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি,আর কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। তার আগে নিন, একটা সিগারেট খেয়ে নিন।"
#ঋকরাজ_সূর্য
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now