বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেন্স অফ হিউমার - সিহান রিদ

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সিহান রিদ (০ পয়েন্ট)

X সেন্স অফ হিউমার লেখক - সিহান রিদ মেয়েটা অনলাইনে বসে বোর হচ্ছিল, একটার পর একটা ছেলে বিরক্ত করছে আর সে ইগনোর করে যাচ্ছে। হটাৎ তোমার মেসেজ সীন হলো। তোমার ছোট্ট প্রোফাইল পিক টা মেয়েটার কাছে আকর্ষনীয় মনে হলে। সে তোমার আইডি ওপেন করলো তোমার প্রতিটা পিক পোস্ট দেখে মুগ্ধ হতে থাকল। এরপর সে ইনবক্সে ব্যাক করলো, অনেক টা সময় ইতস্তত করে সে তোমার রিপ্লাই দিলো৷ তোমার সেন্স অফ হিউমার আর লাইনের পর লাইন জুড়ে দেয়া মনো মুগ্ধকর কথা গুলো তোমাকে মেয়েটার মনে আলাদা একটা জায়গা করে দিলো। এরপর থেকে রোজ মেয়েটা তোমার মেসেজের অপেক্ষায় থাকে। তুমি তাকে লিখতে লিখতে কোনো এক রাতে হটাৎ খুব হর্নী হয়ে গেলে, তাকে অনুরোধ করলে কিছু প্রাইভেট পিক শেয়ার করতে। মেয়েটা তোমাকে নিষেধ করলো, অনেক গুলো অযুহাত দেখালো তুমি তাকে ভালোবাসার দোহাই দিয়ে থামিয়ে দিলে। শেষ মেষ মেয়েটা পরাজিত হলো, মনের কুটিরে আঁকা মানুষটাকে একদিন তো সব তুলেই দিতে হবে তার খুশির জন্য তবে আজ নয় কেন! মেয়েটা তার ছবি দিলো, নিষিদ্ধ ছবি গুলোর অশুদ্ধ কামনায় ইচ্ছা মত নিজেকে তুমি ঝালিয়ে নিলে। রক্ত কনিকা গুলো শান্ত হতেই মেয়েটাকে তোমার নোংরা মনে হলো। মেয়েটা তোমায় আবারো নক দিলো, তোমার নেতিয়ে পড়া রগ গুলো মনে করিয়ে দিলো যা দেখার শেষ আর কিছু নাই পড়ে থাকার মতন। এখানে সব শেষ হতে পারত কিন্তু হয়নি। কোনো এক রাতে কড় কড়ে নতুন কিছু না পেয়ে আবারো তুমি তার পুরানো চেনা দেহের ভাজ গুলো দেখতে চাইলে। এতদিনে মেয়েটা যা বোঝার বুঝে গিয়েছে। নিজেকে নিয়ে রিগ্রেট করা মেয়েটা আবার নিজেকে গুছিয়ে নিয়েছে। কিন্তু তোমার ভিতরকার পশুটা নিজেকে ঝালিয়ে নিতে মরিয়া হয়ে আছে। হাজার আকুতি মিনুতি নতুন করে মেয়েটাকে বিবস্ত্র করতে পারেনি। তোমার ভিতরকার অমানুষ টা ক্ষোভে ফেটে পড়লো। সেই ক্ষোভে সস্তা হয়ে যাওয়া মেয়েটা কোনো নিষিদ্ধ ওয়েব সাইটে রাতের বিনোদন হলো। পরের সকাল টায় তুমি সব ভুলে গেলে। মেয়েটার জীবনের সকাল ঢেকে গেলো আমাবস্যার রাতে। মেয়েটার ছবি প্রকাশিত হলো। শত শত কমেন্টে মেয়েটাকে নিয়ে আকি বুকি শুরু হলো। একজন দুইজন করে এক সময় বন্ধু বান্দব আত্মীয় স্বজন থেকে সব খানে। মুখ টিপে হাসাহাসি থেকে আঙুল তুলে গালাগালি সব কিছু হতে থাকলো মেয়েটাকে ঘিরে। স্কুল কলেজ পাড়া প্রতিবেশী শেষ করে শেষমেস নিজ ঘরের দরজাটাও বন্ধ হয়ে গেলো। পাড়া প্রতিবেশীর গাল আর বাবা মায়ের মার সব কিছু গলা টিপে বন্ধ করে দিলো মেয়েটার করুন আর্তনাদ। সে রাতের পাপের প্রায়শ্চিত্ত হলো এক শিশি বিষের বোতলে। এক রাতের মুগ্ধ হওয়া, তোমার ভালোবাসার দোহাই মেটানো, সব কিছু শেষ হলো এক থান সাদা কাপড়ে। হাসাহাসি করা সেই মানুষ গুলা ব্যাথিত হলো, অনেক রাতের বিনোদন হওয়া সেই মৃত ছবি গুলা অনেক গুলা শিরা উপমিত করে এক সময় হারিয়ে গেলো। বাবা মা তাকে ক্ষমা করে দিলো, লাশটা বুকে জড়িয়ে ধরে নিজেদেরকে ভৎসনা দিলো, থুতু ছিটানো লোক গুলো মায়া করে জিভ চুক চুক করতে লাগলো। হয়ত খবর টা তোমার কানেও গেলো কোনো একদিন। তুমিও লজ্জিত হলে অনেক টা সময়ের জন্য নিজেকে গুটিয়ে নিলে। কিন্তু মেয়েটা? মরে গিয়ে সিমপ্যাথি পেলো আর বেঁচে থাকলে পতিতা হত!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

→ সেন্স অফ হিউমার - সিহান রিদ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now