বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেই, থেকে, শুরু, , প্রেম, উপাখ্যান,

"রোমাঞ্চকর গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X নীলা, কেমন আছ তুমি? – এইতো আছি। তুমি কেমন আছো? কি বলি বলতো, ভালো আছি বলি, না ভালো নেই বলব ভেবে পাচ্ছি না। ধরে নেও ভালো আছি। তবে……. – তবে কি? না কিছু না। – একটুও বদলাও নি, এমনিতে তো বেশী কথা বলো কিন্তু এখন চুপ কেনো? বলো… উত্তর দাও…. নিলয় চুপ করে থেকোনা প্লিজ। কি বলবো? – কি বলবো মানে, ধরে নেবো ভালো আছো তবে……! তবে কি? আমি সেটাই জানতে চাই। কি হয়েছে তোমার? কি আর হবে? না পাওয়ার যন্ত্রনা আমার ভিতরটা আঘাতে আঘাতে রক্তাত্ত ক্ষত-বিক্ষত করছে প্রতি মুহুর্তে। – এই, এমন কি চেয়েছিলে, যা তুমি পাওনি। যার জন্য আজ তোমার এ অবস্থা? আমি বলতে পারবো না। – আজ আমি তোমার কোনো কথাই শোনবো না। আজ তোমাকে বলতে হবে। বল সেটা কি ছিলো? – তোমার ভালোবাসা। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। বিশ্বাস কর, ৩টা বছর একটি রাত ও আমি ঘুমাতে পারিনি। সারারাত শুধু তোমার কথাই ভাবতাম, জানো বিশ্ববিদ্যালয়ে তোমাকে প্রথম তোমাকে দেখলাম। সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে যাই। বিশ্বাস করো আমি তোমাকে খুব বেশী ভালোবাসি। এক মুহুর্ত তোমাকে ভুলে থাকতে পারি না। তোমাকে ছাড়া…….. (মনের ভিতরে জমে থাকা সব কথা ঝর্না ধারার মতো বলে যাছে নিলয়, নীলা নির্বাক দৃষ্টিতে থাকিয়ে আছে আর কাঁদছে।) হঠাৎ খেয়াল করলো নিলয় নীলা কাঁদছে। নীলা, কি হয়েছে তোমার কাঁদছো কেনো? – পাষাণ্ড, তুই এতটা পাষাণ? তোর মনটা কি পাথরে গড়া? ৩ বছর, প্রায় প্রতিদিন দেখা হতো, কত কথা বলতে আর আমায় ভালোবাসিস সেটা বলতে পারলে না? কেনো বলিস নি এতোদিন? নিলয়ের মুখে কোনো কথা নেই, বোবার মতো দাঁড়িয়ে আছে। নীলাও চুপ হয়ে গেলো। দুজনেই নিরব। বেশ কিছুক্ষন কেটে গেলো এভাবে। নিরবতা ভেঙ্গে দিয়ে নীলা ডাকলো নিলয়কে, শান্ত স্বরে বললো আমার দিকে তাকাও। নিলয় চোখ তোলে তাকাতেই নিলয় “লাভ ইউ, লাভ ইউ বলে জড়িয়ে ধরলো। নিলয়ও “লাভ উ” বলে খুব শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে। সেই থেকে শুরু তাদের প্রেম উপাখ্যান…….


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ সেই, থেকে, শুরু, , প্রেম, উপাখ্যান,

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now