বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেই ছেলেটি (পর্ব-১)

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Atiqur Rahman Atik (০ পয়েন্ট)

X লেখক: মামুনুর রশীদ (গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন, সাবু ও আরজু। সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে।বেশ তাড়া তাদের। একসময় হঠাৎ থেমে যায় আরজু। ওরা আরজুকে ফেলেই চলে যায়। আরজুর পায়ে ব্যথা।সাবু ফিরে আসে।) সাবু : কী হলো আবার? আরজু: আমি আর হাঁটতে পারছি না। সাবু: রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারব না। আরজু: ঠিক আছে তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। সাবু: থাক তাহলে। ( চলে যায় সাবু। আরজু বসে পড়ে। এ সময়ই ঐ পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা) আইসক্রিমওয়ালা : আইসক্রিম, আইসক্রিম চাই আইসক্রিম।কী হলো আরজু মিয়া, এখানে বসে কী করছ? আরজু : কিছু না। আইসক্রিমওয়ালা: স্কুলে যাবে না? আরজু : না। আইসক্রিমওয়ালা : স্কুলে ফাঁকি দেওয়া খুব খারাপ, আমিও খুব স্কুল ফাঁকি দিতাম। আমার অবস্থা দ্যাখো। যদি লেখাপড়া করতাম তাহলে কি আমার এই আবস্হা হতে? ডাও স্কুলে যাও।আইসক্রিম চাই? আরজু: ভাই শোনো- তুমি কোন দিকে যাচ্ছ? আইসক্রিমওয়ালা: আমি তো বাজারের দিকে যাব। আরজু: আজ স্কুলের দিকে যাবে না? আইসক্রিম খাব,টিফিন পিরিয়ডের সময়। আইসক্রিমওয়ালা: ক্লাস যখন চলে তখন তো নআর আইসক্রিম বিক্রি হয় না। আমার নবাজারের সময় চলে যায়।যাই আইসক্রিম। ( আইসক্রিমওয়ালা চলে যায়। হাওয়াই মিঠাইওয়ালার প্রবেশ।) আরজু: ভাই শোনো। হাওয়াই মিঠাইওয়ালা: শুধু শুধু ডাকছ কেন?এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাই যে শূন্যে মিলিয়ে যাবে। আরজু: তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো যে, মেঘ জমছে আর শূন্যের মিলিয়ে যাচ্ছে? হাওয়াই মিঠাইওয়ালা: হ্যাঁ, মেঘের চাইতেও অনেক হালকা- তাই তো মিলিয়ে যাচ্ছে।যাই- চাই হওয়াই মিঠাই( চলে যায়)। আরজু: এখন আমি কী করব? বাড়ি হেলে বাবা বলবে স্কুল ফাঁকি দেওয়ার মতলব- স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো।আমি তো দাঁড়িয়ে থাকতে পারব না। এখন কী হবে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৪৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now