বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

★সেই বাড়ি★(১]

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Samir♥ (০ পয়েন্ট)

X গল্পটি পুরো-পুরি না পড়লে ভয় করবে না। একদিন আমি ভ্রমন করার সিদ্ধান্ত নিলাম।গন্তব্যস্থল জ্বীনকে দেখা।আমি ভাবলাম আমি একা গেলে মজা হবেনা তাই সাথে আমার ৩ টা বন্ধু নিলাম(রাফি, রিফাত, আব্দুল্লাহ)।সাথে নিলাম আসবাবপত্র, servival knife (ছুরি), টর্চ, ৪ টা smg22, কিছু খাবার, আর একটা গাড়ি।যথাসময়ে আমরা হাজির হলাম আমাদের গাড়িতে, দেখলাম রাফি একটা ভিডিও ক্যামেরা এনেছে। আমিতো বেশ খুশি হলাম।সবাই তো দেখলাম বেশ খুশী।সবাই মিলে গাড়িতে উঠলাম।ড্রাইভ করার জন্য দেখলাম, একজন বলছে, আমি করব, আরেকজন বলছে, আমি করব।এভাবে ১০ মিনিট টাইম গেলো।আমি আর থামতে পারলাম না, রাগ হয়ে গেলো।সবাইকে বললাম, তোমাদের কাউকে ড্রাইভ করতে হবে না, আমি নিজেই করব।আমি ড্রাইভ করা শুরু করলাম। ড্রাইভ করতে করতে একটা নির্জন গ্রামে চলে আসলাম।এমনসময় রাত হয়ে গেলো।তাই ভাবলাম পাশের কোনো বাড়িতে থাকা যেতে পারে।তাই আমরা গাড়ি থেকে নেমে গাড়িটি লক করে, চারজন হাঁটা শুরু করলাম।প্রথমে একটা বাড়িতে গেলাম, আর আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিতে অনুরোধ করলাম।লোকটি রাজি হলো।আমরাও খুশি হলাম।তিনি আমাদের থাকার জন্য রুম দেখিয়ে দিলেন।সবাই ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম, লোকটি খাবার এনেছে।আমরা বললাম, আমাদের প্রয়োজনমতো খাবার আছে।আমাদের খাবারের প্রয়োজন নেই।কিন্তু লোকটি অনেক জোর করলো, খাওয়ার জন্য।তাই না করে পারলাম না।সবাই খেয়ে ঘুমিয়ে পড়লাম।এক ঘুমে সকাল হয়ে গেলো।সকালে উঠে নাস্তা করলাম।নাস্তা করে লোকটিকে জিজ্ঞাসা করলাম, এখানে কি কোনো জায়গা আছে যেখানে লোক থাকে না মানে যেখানে ভয়ংকর কিছু ঘটে। লোকটা বললো, আপনি কি বলতে চাচ্ছেন?? আমি বললাম, জ্বীনের আবাসস্থল পাওয়া যাবে?? লোকটা আমার কথা শুনে হাসতে লাগলো(এমনভাবে হাসছে যেনো পাগল দেখেছে, মনে হচ্ছে একটা থাপ্পড় মেরে দেই)।আমি বললাম হাসছেন কেনো?? লোকটা বললো, আপনারা এসব কিছুর খোজে এসেছেন, এসব কি এখন দেখা যায় নাকি!! আমি বললাম দেখা যায় না মানে দেখার চেষ্টা করলে আমরা দেখতেও পারি। লোকটা আমার কথা শুনে কিছুক্ষন চুপ করে বললো, আমাদের এই গ্রামের দক্ষিণ পাশে একটা বাড়ি আছে, যেখানে সবাই বলে, ওখানে জ্বীনরা বসবাস করে।আর ঐ বাড়িটা অনেক পুরোনো এবং অনেক বড়ো।সেখানে গিয়ে আপনারা খোজ করতে পারেন।আমরা দ্রুত গাড়িতে উঠলাম।গাড়ি নিয়ে দক্ষিন পাশে খোজ নিতে থাকলাম।কিছু দূর যাওয়ার পরে এক বৃদ্ধ বললো, বাবা, তোমরা কোথায় যাচ্ছো??ঐদিকে তো কেউ যায় না। আমি বললাম, আমরা ঐ দক্ষিন পাশের বাড়িটার দিকে যাচ্ছি।আর আমরা তো একটা ভ্রমনে এসেছি।বৃদ্ধ বললো, তোমরা ঐদিকে যেয়ে না কারন ঐখানে অনেক ভয়ের কর্মকান্ড হয়।আমি বললাম, দেখুন আমাদের কোনো সমস্যা হবে না, আমরা তৈরী হয়ে এসেছি।বৃদ্ধ বললো, আমি তোমাদের সতর্ক করছি, ঐখানে গেলে অনেক মানুষ মরেও যায়, আবার কিছু কিছু লোক অনেক ভয় পায়।আমি বললাম, সে দেখা যাবে। বৃদ্ধা আর কিছু বললো না।আমরাও যেতে লাগলাম।আমরা ঐ বাড়িতে পৌছালাম বিকালে।আমরা দেখলাম বাড়িটি আসলেই অনেক বড়ো আর বাড়িটি অনেক উচু উচু দেওয়াল দিয়ে ঘেরা।আর পাশে কোনো জনমানবের চিহ্ন নেই।বাড়িটির ভেতরে ঢুকার জন্য রাস্তা খুজতে লাগলাম।কিন্তু আমরা কোনো রাস্তা পেলাম না।দেখলাম বাড়িটির চারপাশে শুধু দেওয়াল দিয়ে ঘেরা কিন্তু একপাশেও ভেতরে ঢুকার রাস্তা নেই। তবে একপাশে দেওয়াল একটু নিচু আছে, সম্ভবত এখানে কেউ দেওয়াল দিয়ে দিয়েছে।কিন্তু পরক্ষনেই আমার মাথায় আসলো, এখানে দেওয়াল দিবে কে।এখানে তো কোনো জনমানবের চিহ্ন নেই।যাইহোক আমরা প্রাচীর টপকালাম।ভেতরে গিয়েই দেখলাম চারপাশে ঘন গাছ-পালা, অনেক বড়ো বড়ো গাছ যার কারনে মনে হচ্ছে অন্ধকার।বাড়িটার গায়ে কোনো রঙ নেই, সব গাছ-পালার লতা-পাতা দ্বারা সবুজ হয়ে আছে।আমরা বাড়ির চারপাশে ভালো-ভাবে ঘুরতে লাগলাম। বাড়ির চারপাশে ঘুরতে ঘুরতে আমরা ঐপ্রান্তে চলে আসলাম।সেখানে দেখলাম, অনেক বড়ো একটা পুকুর।পূকুরের পাড়ে কোনো ময়লা-আবর্জনা নেই আর পুকুরের পানি একদম সচ্ছ।আমি ভাবলাম, এটা কিভাবে হতে পারে যে, পাশে ঘন গাছ-পালা আছে আর এই পানি এতো পরিষ্কার হলো কি করে।আমাদের বাড়ির চার-পাশে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলো তাই আমরা সেই জায়গায় তাবু বানালাম কারন এই বাড়ির প্রাচির অনেক বড়ো আর আমাদের গাড়ির কাছে যেতে গেলে ১০-১২ ঘন্টার মতো লাগবে।চলবে............... (ভুল হলে ক্ষমা-প্রার্থী)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ ★সেই বাড়ি★(১]

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now