বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেদিনের সেই তুমি__৩

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Taharim Tayen (০ পয়েন্ট)

X পালিয়ে যাওয়ার আগে ধরে ফেললাম।একি তুমি..**এবার পরিচয় দেয়ার সময় হয়েছে।আমি হৃদয় আর আমার সামনে যে বসে আছে সে ছবি।আজ থেকে পাঁচ বছর আগে ছবির সাথে আমার এক মধুর সম্পর্ক ছিলো।আমি ছিলাম বেকার।ছিলাম বললে ভুল হয়, এখনও তো তাই আছি।মাষ্টার্স পাশ করার পরও যখন চাকরি পাচ্ছিলাম না তখন কীসের জন্যে কোনো মেয়ে আমার সাথে ঘর বাধাঁর স্বপ্ন দেখবে।যদি আমার বাবার বড় বাড়ী, দামি গাড়ী থাকতো তাও ১টা কথা ছিলো। কিন্তু তারা তো ছোট বেলা ই আমাকে একা করে চলে গেছে। চাচার সহযোগীতায় এ পর্যন্ত পড়তে পেরেছি। কিন্তু চাকরির জন্যে যে মামা খালুর দরকার সে মামা খালু তো আমার নেই।তাই আমার চাকরি ও নেই।কিন্তু এসব বলে কি কোনো মেয়ের বা মেয়ের বাবার মন গলানো যাবে।নাহ, ছবির ও গলেনি।খুব ভালবেসেছিলো আমায়।কিন্তু আমার চাকরি না থাকার কারণে ভালবাসা কোনদিক দিয়ে উড়ে গেছে কে জানে।তাই অন্য এক ছেলের সাথে বিয়ে হয়ে যায় ছবির। ছবির শেষ কথা ছিলো__ডাক্তারের সাথে বিয়ে হচ্ছে আমার।তোমার সাথে বিয়ে হলে কি হতো আমার।তোমার না আছে চাকরি , না আছে বাড়ীঘর।__ঠিকই বলেছিলো সে।ওর বিয়ে হয়ে যাওয়ার পর কিছুদিন চাকরির খোজ করে আর করি নি।কিন্তু সে আমাকে এভাবে ফলো করছে ক্যানো তাও আবার পাঁচ বছর পর? Continue..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ সেদিনের সেই তুমি__৩

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now