বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সেদিন যাবতীয় কর্মকান্ড প্রকাশ করে দেয়া হবে
"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)
X
আল্লাহদ্রোহীদের সমস্ত কার্যকলাপ রেকর্ড করা হচ্ছিলো আর এই রেকর্ড সেদিন তাদেরকে প্রদর্শন করা হবে এবং বলা হবে, এখন মজাটা অনুভব করো। আজ আমি তোমাদের জন্য শাস্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করবো না। মহান আল্লাহ কিয়ামতের পরে বিচারের দিন সম্পর্কে বলেন-
আরবী,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বিচারের দিন তারা সেখানে প্রবেশ করবে এবং সেখান হতে কখনো অনুপস্থিত থাকতে পারবে না। আর তুমি কি জানো, সেই বিচারের দিনটি কি? পুনরায় বলছি, তুমি কি জানো সেই বিচারের দিনটি কি? এটা সেই দিন, যখন কারো জন্যে কিছু করার সাধ্য থাকবে না। সেদিন ফায়সালার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর এখতিয়ারেই থাকবে। (ইনফিতার- ১৫-১৯)
পবিত্র কোরআনের সূরা তারিকে বলা হয়েছে-
আরবী,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সেদিন গোপন অজানা তত্ত্ব ও রহস্য সমূহের যাচাই পরখ করা হবে। তখন মানুষের কাছে না নিজের কোন শক্তি থাকবে না কোন সাহায্যকারী তার জন্য আসবে। (আত-তারিক- ৯-১০)
গোপন অজানা তত্ত্ব বলতে মানুষের কর্মসমূহকে বুঝানো হয়েছে। পৃথিবীতে মানুষের কর্মসমূহ এক গোপন অজানা ব্যাপার। মানুষ প্রকাশ্যে যা করে, তা সবারই দৃষ্টি গোচর হয়। কিন্তু এই মানুষই অন্য মানুষের দৃষ্টির আড়ালে যা করে, সেসব তো কোন মানুষের চোখে পড়ে না। আবার মানুষ প্রাকাশ্যেও এমন অনেক কাজ করে যা দেখে অন্য মানুষ প্রশংসা করে। কিন্তু যে ব্যক্তি ওই প্রশংসামূলক কাজ করলো, ওই কাজের পিছনে যে তার কি উদ্দেশ্য মনোভাব ও নিয়ত গোপন থাকে, যে প্রবণতা, মতলব ও কামনা -বাসনা কাজ করতে থাকে, তার যে গোপন কার্যকারণ নিহিত প্রচ্ছন্ন থাকে, তা অন্য মানুষের নিকট অজানাই রয়ে যায়।
কিন্তু বিচারের দিনে তা সব কিছুই প্রকাশ করে দেয়া হবে। পৃথিবীতে কোন ব্যক্তি কি কাজ করেছে, কিয়ামতের দিন শুধু সেসব কাজের হিসাব ও বিচারই হবে না বরং কি উদ্দেশ্যে, কি স্বার্থে করেছে, কি ইচ্ছা ও মানসিকতা নিয়ে করেছে তারও অত্যন্ত সুক্ষ্ম বিচার ও যাচাই করা হবে। মানুষ পৃথিবীতে এমন অনেক কাজ করে, যে কাজের প্রভাব ও প্রতিক্রিয়া অন্য মানুষের উপর পড়ে, অনেক দূর পর্যন্ত সে কাজের প্রভাব বিস্তার করে, অনেকদিন পর্যন্ত সে প্রভাব বজায় থাকে, তা বহু মানুষের অজানা থাকে এবং স্বয়ং যে ব্যক্তি কাজ করেছে তারও অজানা থেকে যায়। এই অজানা রহস্যও সেদিন সর্বসম্মুখে প্রকাশ করে তা সুক্ষ্মাতিসুক্ষ্মভাবে যাচাই করা হবে।
একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা স্পষ্ট করা যাক, ধরা যাক এক লেখক এমন একটি অশ্লীল নগ্ন বই লেখে প্রকাশ করলো, যে বইটি পড়ে বহু মানুষ চরিত্র হারালো, বইটা বহু দেশের লোক পড়লো এবং তাদের মধ্যে অনেকেই চরিত্র হারালো। এখন যে লেখক ওই ধরনের নোংরা বই লিখলো, সে সঠিকভাবে জানতেও পারলো না তার লেখা বই পড়ে কত মানুষ চরিত্র বরবাদ করেছে। কত দূর পর্যন্ত তার ওই নিকৃষ্ট বইয়ের প্রভাব পড়েছে। কত কাল পর্যন্ত ওই জঘন্য বইয়ের কারণে কত মানুষ চরিত্র হারাতে থাকবে। সে কথা লেখকের অজানা রয়ে যায়।
আবার যার যুবক সন্তান ওই নোংরা বই পড়ে চরিত্র হারালো সেই পিতা-মাতাও জানতে পারলো না, কি কারণে তার সন্তান চরিত্র হারালো। কিন্তু বিচারের দিন সমস্ত কিছু প্রকাশ করে দিয়ে তার চুলচেরা বিচার করে উপযুক্ত দন্ড প্রদান করা হবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now