বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে নারীবাদী, সে লুইচ্চা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X ফেসবুকে এখন এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে যে কেউ যদি নারীদের নিয়ে কিছু লিখে তো সে নারীবাদী, সে লুইচ্চা। আমি অন্যদের কথা তো বলতে পারবনা তবে হ্যাঁ আমি লুইচ্চা, আমি নারীবাদী। . দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, গর্ভবেদনা সহ্য করে যিনি আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি নারী। কোলেপিঠে করে যে আমাকে বড় করেছে সে আমার বোন। সে নারী। বান্ধবীর সাথে মার্কেটে গিয়ে আপনার বোনের একটা কানের দূল পছন্দ হল। মধ্যবিত্ত হওয়ায় যথেষ্ট পরিমাণে টাকা নেই কানের দূলটা কেনার জন্য। অনেক দিন ধরে টাকা জমাচ্ছে। হঠাৎ আপনার জরুরী কিছু টাকা দরকার পরল। বাবার কাছে চাইলেন দিলনা। মায়ের হাতে টাকা নেই। বোনের কাছে চাইলেন আর সে দিয়ে দিল। সে তখন ভাবেনি কিসের জন্য টাকা জমাচ্ছিল, কষ্ট করে জমানো টাকা আপনাকে দিয়ে দিল। সে আপনার বোন। সে নারী। আপনি যখন মেয়েদের নিয়ে আজেবাজে স্ট্যাটাস লিখছেন ঠিক তখনই আপনার ছোট বোন আপনার জিন্সের প্যান্ট, শার্ট, গেঞ্জি ইত্যাদি ধোয়ায় ব্যাস্ত। সে তো আপনার বোন না তাইনা? সে তো নারী না তাইনা? বাড়ি থেকে টাকা এনে যখন বন্ধুবান্ধবদের সাথে পার্টি করে টাকা শেষ করে ফেলেছেন। এখন মেসে থাকার টাকা নেই। তখন যে মেয়েটি মিথ্যে কথা বলে সেমিস্টার ফিঃ এর অজুহাত দিয়ে বাবার কাছ থেকে টাকা এনে আপনাকে দেয়। সে আপনার প্রেমিকা। সে নারী। ব্যবসায়ে যখন লাখ লাখ টাকা আপনি লস খান। তখন যে মেয়েটি নিজের হাতের চুড়ি থেকে শুরু করে স্বর্ণের হার পর্যন্ত আপনাকে দিয়ে দেয়। সেগুলো বিক্রি করে আবার ব্যবসা শুরু করতে। সে আপনার স্ত্রী। সে নারী। আমি যখন বড় নেতা। আমার এক ফোনে কয়েকজন পতিতা আমার গেস্ট হাইজে এসে পরে। তাদের নিয়ে আমি রাত কাটাই। তারাও নারী। আমি যখন ব্যারিস্টার। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। আমার বৌয়ের সাথে ঘুমাতে আর ভাল লাগেনা। দুয়েকটা কাগজের ফাঁদে ফেলে যে মেয়ের সাথে রাত কাটাই। সেও নারী। আমি যখন ধর্ষক। আমি যাকে ধর্ষণ করি। সেও নারী। আমি যখন ভন্ড প্রেমিক। আমি যাকে প্রতিদিন ব্ল্যাকমেইল করি। সে নারী। যে ছোট্ট বাবুটা আপনাকে আব্বু আব্বু করে ডাকে। সে নারী। . হ্যাঁ আমি জানি মেয়েরা খারাপ। মেয়েরা খুব খারাপ। মেয়েদের মনে সাত রঙ, তারা সার্থপর, তারা পাষাণী। মেয়েরা মন নিয়ে খেলা করে। মেয়েরা অহংকারী। সেই মেয়েগুলোই কিন্তু আমাদের কারো না কারো মা, বোন। অস্বীকার করতে পারবেন? . বড় বোনের জমানো টাকা লুকিয়ে নিয়ে নিয়ে বড় হয়েছি। জন্মের পর থেকে আমার মায়ের কষ্ট, ফুফুর কষ্ট দেখে এসেছি। বিশ্বের সবগুলো দেশও যদি কোনদিন আমার হয়ে যায়। সে সব দেশ যদি এনে মায়ের পায়ের তলে রাখি, ফুফুর পায়ের তলে রাখি তবুও জীবনের ঋণ শোধ করতে পারবনা। আমি তাদের কথা বলব। হ্যাঁ আমি নারীবাদী। হ্যাঁ আমিই লুইচ্চা । কথাগুলো শুনতে আমার কোন আপত্তি নেই। .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ সে নারীবাদী, সে লুইচ্চা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now