বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে*হুমায়ুন আহমেদ*০২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X রোজ ওজন বাড়ছে । খাওয়া দাওয়া এখন প্রায় বন্ধ । কোনো লাভ হচ্ছে না । বাতাস খেলেও ওজন বাড়ে । গত পনেরো দিন ভয়েই ওজন করি নি । ভালো করেছ । ওজন নেয়ার স্টেজ তুমি পার করে ফেলেছ । আমাকে নিয়ে তোর বক্তৃতা দিতে হবে না । তোকে এ জন্যে ডাকি নি । আরো সিরিয়াস ব্যাপার আছে । তুই চুপ করে বোস । কিছু খাবি? না । **মাজেদা খালা বিরক্ত হয়ে বললেন,আমার কোনো কথায় না বলবি না । আমি না শুনতে পারি না । গরম গরম পরোটা ভেজে দিচ্ছি,খাসির রেজালা দিয়ে খা । আমার নিজের খাওয়া দাওয়া একেবারে সম্পূর্ণ বন্ধ । অন্যদের খাইয়ে কিছুটা সুখ পাই । বাসি পোলাও আছে । পরোটা খাবি না কি বাসি পোলাও গরম করে দেব? *দুটাই দাও । *মাজেদা খালার বিরক্ত মুখে এইবার হাসি দেখা গেল । তিনি সত্যি সত্যি থপথপ শব্দ করতে করতে রান্না ঘরের দিকে রওনা হলেন । এই মহিলাকে দেড় বছর পর দেখছি । দেড় বছরে শরীরকে হুলুস্থুল পর্যায়ে নিয়ে যাওয়া বিষ্ময়কর ঘটনা । বিষ্ময় হজম করতে আমার সময় লাগছে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০১ জন


এ জাতীয় গল্প

→ সে আসে ধীরে*হুমায়ুন আহমেদ*০২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now