বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৬

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X মাজেদা খালা বিষ্মিত গলায় বললেন,তুই কোথায় গিয়েছিলি?তোর খালুকে জিজ্ঞেস করলাম,সে বলল তাকে দেখেই না কি তুই ছুটে ঘর থেকে বের হয়ে গেছিস । ঘটনা কী? *আমি বললাম,খালা.উনাকে কেন জানি খুব ভয় লাগে । *তাকে ভয় লাগার কী আছে?দিন দিন তোর কি হচ্ছে?নিজের আত্নীয়স্বজনকে ভয় পেতে শুরু করেছিস । কোনদিন শুনব তুই আমার ভয়েও অস্থির । খাবার ডাইনিং রুমে দিয়েছি,খেতে আয় । *ডাইনিং রুমে খালু নেই তো ? **থাকলে কী? আশ্চর্য!তুই তো দেখি মানসিক রোগী হয়ে যাচ্ছিস । রোগা চিমশা তেলাপোকা টাইপের একটা মানুষ । তাকে ভয় পাওয়ার কী আছে? *খালু ডাইনিং রুমের চেয়ারে খবরের কাগজ হাতে নিয়ে বসে আছেন । আমাকে ঢুকতে দেখে মুখের উপর থেকে খবরের কাগজ সরিয়ে একবার শুধু দেখলেন,আবার কাগজ দিয়ে মুখ ঢেকে ফেললেন । যে দৃষ্টিতে দেখলেন সেই দৃষ্টির নাম সর্পদৃষ্টি । ছোবল দেবার আগে এই দৃষ্টিতে তারা শিকারকে দেখে নেয় । আমি বললাম,খালু সাহেব ভালো আছেন? *তিনি জবাব দিলেন না ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৭
→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৬
→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৫
→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now