বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
**অনেক কষ্টে নিজেকে সামলে তিনি দরজার দিকে আঙুল উচিয়ে আমাকে ইশারা করলেন । আমি সুবোধ বালকের মতো দরজা দিয়ে বের হয়ে পড়লাম । ঘটাং শব্দ করে খালু সাহেব দরজা বন্ধ করে দিলেন । তবে আমি চলে গেলাম না । বন্ধ দরজার ওপাশে দাড়িয়ে রইলাম । কান পেতে রাখলাম ড্রয়িংরুমের দিকে । যেই মুহুর্তে ড্রয়াংরুমে খালা এন্ট্রি নেবেন সেই মুহুর্তে আমি কলিংবেল টিপব । আমার নিজের স্বার্থেই খালার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্যে প্রয়োজন । কারণ খালা আমাকে লিখেছেন-
হিমুরে,
তুই আমাকে একটা কাজ করে দে । কাজটা ঠিকমতো করলেই তোকে এক হাজার অস্ট্রেলিয়ান ডলার দেয়া হবে । তোর পারিশ্রমিক ।
ইতি,
মাজেদা খালা ।
পুনশ্চঃ ১.তুই কেমন আছিস?
পুনশ্চঃ ২.আমি আর বাচব না রে ।
এক হাজার অস্ট্রেলিয়ান ডলার ঠিক কত টাকা তা আমি জানি না । আমার এই মুহুর্তে দরকার বাংলাদেশী টাকায় এক লাখ বিশ হাজার টাকা । খালার সঙ্গে নেগোসিয়েশনে যেতে হবে ।
ড্রয়িংরুমে খালার গলা শোনা যাচ্ছে । আমি কলিংবেল চেপে ধরে থাকলাম ।
যতক্ষণ দরজা খোলা না হবে ততক্ষণ বেল বাজতেই থাকবে ।
খালা দরজা খুলে দিলেন । আমি আবার এন্ট্রি নিলাম । বসার ঘর শত্রুমুক্ত ।
খালুকে দেখা যাচ্ছে না ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now