বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X **সেটা আমি দেখব। *খাবারগুলি তখন আপনাকে খেতে হতে পারে । **আমার সঙ্গে রসিকতা করবে না । তোমার সস্তা রসিকতা অন্যদের জন্যে রেখে দাও । গোপাল ভাড় আমার পছন্দের চরিত্র না । *আমি উঠে দাড়ালাম । চলে যাবার উদ্দেশ্যে যে উঠে দাড়ালাম তা না । যাচ্ছি যাব যাচ্ছি যাব করতে থাকব,এর মধ্যে খালা এসে পড়বেন । পরিস্থিতি তিনিই সামলাবেন । **খালু সাহেব থমথমে গলায় বললেন,এই যে তুমি যাচ্ছ আর কখনো এ বাড়িতে পা দেবে না । নেভার এভার । তোমাকে এ বাড়ির সোফায় বসে থাকতে দেখা অনেক পরের ব্যাপার,এ বাড়িতে তোমার নাম উচ্চারিত হোক তাও আমি চাই না । এ বাড়ির জন্যে তুমি নিষিদ্ধ চরিত্র । *জি আচ্ছা । **তোমার ত্যাদড়ামি অনেক সহ্য করেছি,আর না । *আমি অনেক বিনয়ের সঙ্গে বললাম,যাবার আগে আমি শুধু একটা কথা জানতে চাচ্ছি । কথাটা জেনেই চলে যাব । ভুলেও এদিকে পা বাড়াব না । **কি কথা? *এই যে আপনি বলেছেন,তোমার ত্যাদড়ামি আর সহ্য করব না । ত্যাদড়ামি শব্দটা কোণ্থেকে এসেছে? বাদর থেকে এসেছে বাদড়ামি । সেই লজিকে ত্যাদড় থেকে আসবে ত্যাদড়ামি । ত্যাদড় কোন প্রাণী ? **খালু সাহেবের মুখ দেখে মনে হলো,একটা থাপ্পর দিয়ে আমার মাঢ়ির দু একটা দাত ফেলে দিতে পারলে তিনি খুশি হতেন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৭
→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৬
→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৫
→ সে আসে ধীরে(হুমায়ুন আহমেদ) ০৪

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now