বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে*৮ম অধ্যায়/পর্ব-০৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X আমি বিনীত গলায় বললাম,ম্যাডাম,আমার সমস্যা হচ্ছে আমি যখন সত্যি কথা বলি তখন সবাই ভাবে মিথ্যা কথা বলছি । আবার যখন মিথ্যা বলি তখন সবাই ভাবে সত্যি বলছি । ইমরুলের পোশাকের ব্যাপারে আমি একশ ভাগ সত্যি কথা বলছি । আমার কথা বিশ্বাস করলে সুখী হব ম্যাডাম । আমাকে ম্যাডাম ডাকবেন না । তাহলে ডাকব কী? *নাম ধরে ডাকবেন । আমার নাম আসমা । আসমা ডাকবেন । *সর্বনাশ! *সর্বনাশ কেন? *একজন পিএইচডি কে নাম ধরে ডাকব? *পিএইচডিওয়ালাদের কি নাম থাকে না? *কাউকে নাম ধরে ডাকলে তুমি করে বলতে হয় । আপনার সঙ্গে পথেঘাটে দেখা হলে আমাকে বলতে হবে-আসমা তুমি কেমন আছ? সেটা কি ঠিক হবে? *আপনি দেখি অকারণে খুবই বকবক করতে পারেন । বকবকানি আমি একদম সহ্য করতে পারি না । ইমরুল ছেলেটা তো খুব চুপচাপ । আপনার বকবকানি স্বভাব পায় নি । *ইমরুল খোচার অপেক্ষা করছে । খোচা খেলেই বিড়বিড় করে কথা শুরু করবে,তখন আপনার মাথা ধরে যাবে । *খোচার অপেক্ষা করছে মানে কী? কী খোচা? *কথার খোচা । *কিছুই বুঝতে পারছি না-প্লিজ আপনি স্বাভাবিকভাবে কথা বলুন । কথার খোচাটা কী? *আমি কোনো জবাব দেবার আগেই ইমরুল খিলখিল করে হেসে উঠল । আসমা বিস্মিত হয়ে বলল,এই ছেলেটা হাসছে কেন?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now