বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে*৮ম অধ্যায়/পর্ব-০৩

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ঘরে দ্বিতীয় যে চেয়ারটা আছে সেখানে মিসেস আসমা হক পছন্দ করবেন না । *ছেলেটার নাম যেন কি? *ইমরুল । *ও হ্যা ইমরুল । আমার সমস্যা হচ্ছে মানুষের নাম মনে থাকে না । ভিমরুলের কথা মনে রাখবেন । হুল ফোটায় যে ভিমরুল সেই ভিমরুল । ভিমরুল মনে থাকলে ইমরুল মনে পড়বে । এসোসিয়েশন অব ওয়ার্ডস । এর পায়ে একটা জুতা কেন? *ডান পায়ের জুতাটা কুকুর নিয়ে গেছে । মানুষের ব্যবহারী জিনিসের মধ্যে জুতা নিয়ে যায় কুকুর এবং সাবান নিয়ে যায় কাক । *আসমা হক বিরক্ত গলায় বললেন,ছেলেটাকে একটা জুতা পরে বের না করে দোকান থেকে এক জোড়া জুতা কিনে দিতেন । *আমার টাকা পয়সার কিছু সমস্যা আছে ম্যাডাম । *মিসেস আসমা হক আরো ভুরু কুচকে ফেললেন । এই মহিলা মনে হয় ভূরু কুচকে তাকাতে পছন্দ করেন । তার কপালে ভুরু কুচকানোর স্থায়ী দাগ পড়ে গেছে । এর শার্টেরও দেখি বোতাম নেই । বোতাম আছে এমন শার্ট ছিল না? নাকি বাকি শার্টগুলিও কুকুর নিয়ে গেছে? এইটি ইমরুলের প্রিয় শার্ট । এই শার্ট ছাড়া সে বাইরে বের হয় না । *আমার ধারণা আপনি মিথ্যা কথা বলছেন । অদ্ভুত একটা পোশাক পরিয়ে ছেলেটাকে নিয়ে এসেছেন । এক ধরনের শো ডাউন । শো ডাউন আমার পছন্দ না ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now