বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
উনি জবাব দিলেন না । ভুরু কুচকে ফেললেন । আমার মুখে আপা ডাকটা মনে হলো তার পছন্দ হলো না । তিনি এখন তাকিয়ে আছেন ইমরুলের দিকে । ইমরুলকে কোল থেকে নামিয়ে দিয়েছি । সে গটগট করে হেটে বিছানার কাছে রাখা চেয়ারে উঠে বসল । হাতলে দুহাত রেখে গম্ভীর ভঙ্গিতে পা দোলাতে শুরু করল । সোনারগাও হোটেলের সুইটে ঢুকলে যে কোনো সাধারণ মানূষের আক্কেলগুড়ুম হয়ে যায় । শিশুরা সাধারণ মানুষ না । অসাধারণ মানুষ । সহজে তাদের আক্কেলগুড়ুম হয় না । মিসেস আসমা হক বললেন,আমি কি জানতে পারি এই ছেলে কে?
আমি বললাম,এর নাম ইমরুল । আমি এরকমই ভেবেছিলাম । ওকে নিয়ে এসেছেন কেন? আমি বলেছিলাম না এই ছেলের ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না! ওকে কেন দেখাতে এষেছেন?
ওকে দেখাতে আনি নি । আমার সঙ্গে বেড়াতে বের হয়েছে । তারপর আপা বলুন,এতদিন পর দেশে এসে আপনার কেমন লাগছে?
*আমাকে আপা ডাকবেন না ।
*জি আচ্ছা ।
*আমি কি করব বুঝতে পারছি না । দাড়িয়ে থাকব নাকি ইমরুলের মত চেয়ারে বসে পড়ব?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now