বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে*৮ম অধ্যায়/পর্ব-০১

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ইমরুলের সাজসজ্জা আজ চমৎকার । টকটকে লাল শার্ট । শার্টের চারটা বোতামের মধ্যে একটা বোতাম শুধু আছে । বাকি তিনটা মিসিং । মা হাসপাতালে,শার্টের বোতাম লাগানোর কেউ নেই । বোতাম আছে এমন শার্ট তার আছে কিন্তু ইমরুল এই শার্ট ছাড়া অন্য কোনো শার্ট পরবে না । এমনিতে সে জেদি ছেলে না । সবার কথা শোনে । কিন্তু এই শার্টটির জন্যে তার দুর্বলতা আছে । ঘরে কোনো সেফটিপিন পাওয়া গেল না । বোতামহীন ফুটোগুলি আটকানো গেল না । শার্টের চেয়েও ভয়াবহ ব্যাপার হলো তার একটা পায়ে জুতা । বাম পায়ে । ডান পায়ের জুতা নাকি একটা কুকুর কামড় দিয়ে নিয়ে গেছে । এক পায়ে জুতা পরেই সে বের হবে । খালি পায়ে যাবে না । উদ্ভট পোশাকের ইমরুলকে নিয়ে আমি যথাসময়ে সোনারগাও হোটেলে উপস্থিত হলাম । মিসেস আসমা হকের ঘরে । আদবের সঙ্গে কলিংবেল টিপলাম । আদবের সঙ্গে কলিংবেল টেপা হলো ফুস করে একটা টিপ দিয়ে চুপচাপ দাড়িয়ে থাকা । মিসেস আসমা হক দরজা খুললেন । চোখ সরু করে কিছুক্ষণ ইমরুলকে দেখলেন । রোবটদের মতো গলায় বললেন- .Please com in. আমি বললাম,কেমন আছেন আপা?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now