বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার শরীর অসুস্থ কিন্তু মাথা সুস্থ । আমি যে পরিচিত অপরিচিত সবাইকে চিঠি লিখছি তার পেছনে কারণ আছে । আপনি দয়া করে ইমরুলের বাবাকে একটু শান্ত করবেন । সে আমার চিকিৎসার টাকা জোগাড়ের চিন্তায় আধাপাগলের মতো হয়ে আছে । আধা পাগল তো লাভ হবে না । টাকা এমন জিনিস যে পাগল হলেও জোগাড় হয় না । ওর কিছু বড়লোক আত্মীয়স্বজন আছে । এক মামা আছেন কোটিপতি । আমার ধারনা সে প্রতিদিন একবার বড়লোক আত্মীয়স্বজনের বাড়িতে ভিক্ষুকের মতো উপস্থিত হচ্ছে । আমার ভাবতেই খারাপ লাগছে । ওর কোটিপতি মামার বাড়িতে বিয়ের পর আমি একবার গিয়েছিলাম । সে ই আমাকে খুব আগ্রহ করে নিয়ে গিয়েছিল । এক ঘন্টা সেই বাড়ির ড্রয়িংরুমে বসে থাকার পর ভদ্রলোক খবর পাঠালেন আজ তার শরীর খারাপ । নিচে নামবেন না । আরেকদিন যেন যাই । সেই দিন আমি যে কষ্ট পেয়েছিলাম এত কষ্ট কোনোদিন পাইনি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now