বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এখন আপনি এসে পুরো ঘটনার হাল ধরুন । আপনার কাছে এই আমার অনুরোধ । মন অসম্ভব খারাপ । রাতে ঘুম হয় না । গত রাতে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রামের দুটো ডরমিকাম খেয়েও সারারাত জেগে বসেছিলাম । শেষ রাতের দিকে বুকে ব্যথা শুরু হলো । সেই সঙ্গে ঘাম । হার্ট এটাক ফেটাক হয়েছে বলে শুরুতে ভেবেছিলাম । ঐ শুয়োরের বাচ্চা সত্যি সত্যি ফরিদাকে দেখতে এসেছে -এটা জানার আগে আমার মৃত্যু হলে ভালো হতো । তা হবে না,কারণ আমি হচ্ছি এই পৃথিবীর নাম্বার ওয়ান অভাগা । হিমু ভাই,আপনি আমার ব্যাপারটা একটু দেখেন । ফরিদাকে জিজ্ঞেস করে কায়দা করে জেনে নেন-সত্যি সত্যি সে এসেছে কি না ।
ইতি
হাবিবুর রহমান
পুনশ্চ-১ : হিমু ভাই,শুয়োরটার নাম রশিদুল করিম । নিউ জার্সিতে থাকে । বলে বেড়ায় কেমিকেল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করেছে । আমার ধারণা সব ভুয়া । খোজ নিলে জানা যাবে পেট্রোল পাম্পে গাড়িতে তেল ঢালে ।
পুনশ্চ-২ : হিমু ভাই,আমি যে আমার সংসারের গোপন কথা আপনাকে জানিয়েছি এটা যেন ফরিদা জানতে না পারে । আপনাকে দোহাই লাগে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now