বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যে লোক চকলেট নিয়ে এসেছে সে যদি ফরিদার পুরনো প্রেমিক হয় তাহলে ঘটণা কোন দিকে যাবে তা আমি পরিষ্কার বুঝতে পারছি । এই হারামজাদা এখন বলবে আমি ফরিদার চিকিৎসার খরচ দিব । মহৎ সাজার চেষ্টা । হিমু ভাই,এ ধরনের লোককে আমি চিনি । এই মতলববাজরা মতলব নিয়ে ঘোরে । অন্য আরেক লোকের স্ত্রী নিয়ে তোর মাথা ব্যথা কেন? তুই মহৎ সাজতে চাস মহৎ সাজ । স্কুল দে,হাসপাতাল দে, তোকে তো কে মানা করছে না । হিমু ভাই শুনুন,এই ব্যাটার টাকায় আমি আমি আমার স্ত্রীর চিকিৎসা করাব না । কক্ষনো না । ফরিদা যদি চোখের সামনে ছটফট করতে করতে মারা যায় তাহলেও না । এই লোক যদি ফরিদার চিকিৎসার খরচ সম্পর্কে কোন কথা বলে তাহলে জুতিয়ে হারামজাদার আমি দাত ভেঙে দেব । হিমু ভাই,উল্টাপাল্টা কীসব লিখছি আমি নিজেও জানি না । রাগে আমার শরীর জলে যাচ্ছে । একটা কিছু ঘটনা আমি অবশ্যই ঘটাব ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now