বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে*৬ষ্ঠ অধ্যায়/পর্ব-০৫

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X হিমু ভাই,আমার ধারণা-ঐ হারামজাদা ছেলে এখন দেশে । এবং সে রোগী দেখার নাম করে প্রায়ই ফরিদার সঙ্গে দেখা করছে । ফরিদা যে হঠাৎ সাজগোজ শুরু করেছে,সবুজ শাড়ি পরে সবুজ কন্যা সাজতে চাচ্ছে ,তার মূল কারণ হয়তো এই । হিমু ভাই,আমি অনুমান বা সন্দেহ থেকে কিছু বলছি না । আমার দৃঢ় বিশ্বাস ঐ বদমায়েশ ফরিদার সঙ্গে দেখা করছে । ফরিদাকে সরাসরি জিজ্ঞেস করতে আমি লজ্জা পাচ্ছি বলে জিজ্ঞেস করতে পারছি না,তবে ক্লিনিকের নার্সকে জিজ্ঞেস করে জেনেছি এক ভদ্রলোক মাঝে মাঝে ফরিদার সাথে দেখা করতে আসে । গত পরশু যখন ফরিদাকে দেখতে গেলাম,তখন দেখি তার মাথার কাছে এক প্যাকেট বিদেশী চকলেট । সে প্যাকেট থেকে চকলেট বের করে বলল,নাও । চকলেট খাও । আমি বললাম,চকলেট কে দিয়েছে ? ফরিদা কিছু বলল না ,অন্য দিকে মুখ ফিরিয়ে হাসল । হিমু ভাই,আমার মনের ভেতর কী ঝড় বয়ে যাচ্ছে আপনি জানেন না । আমার আর এক মুহুর্ত বেচে থাকতে ইচ্ছা করছে না । শুধু ইমরুলের জন্য বেচে আছি । এবং প্রতিমুহুর্তে আল্লাহর কাছে প্রর্থনা করছি যেন আমার সন্দেহ ভুল প্রমাণিত হয় । আপনার উপর দায়িত্ব,আপনি জেনে দিন ঘটনা কী?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now