বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে (হুমায়ূন আহমেদ) ১২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X তুমি বললে জিনিস,আমি বলেছি মাল । ব্যাপার তো একই । *ব্যাপার মোটেই এক না । এ ধরনের অভদ্র ল্যাঙ্গুয়েজ আমার সামনে উচ্চারণ করবি না । খবরদার! খবরদার! **ঠিক আছে আর উচ্চারণ করব না । তুমি স্পেসিফিকেশনগুলো দিয়ে উনার সঙ্গে টেলিফোনে কথা বলে বাচ্চার বয়সটা জেনে নাও । *খালা বিরক্ত মুখে কম্পিউটারে কম্পোজ করা দুটা পাতা আমার হাতে ধরিয়ে দিয়ে টেলিফোন করতে গেলেন । কাগজ দুটিতে সবই বিস্তারিতভাবে লেখা- *শর্ত- ১.ছেলে ২.গোলাকার ৩.শ্যামলা ৪. ২৪ থেকে ৩০ মাস ৫. ২৫ থেকে ৩০ পাউন্ড ৬.কালো ৭.খাড়া ৮.এভারেজের উপরে ৯.শান্ত স্বভাব ১০.মিষ্টি ১১.দুজনের মধ্যে অন্তত একজনকে গ্রাজুয়েট হতে হবে । ১২.ইসলাম *গুণ* ১.সেক্স ২.মুখের শেপ ৩.রঙ ৪.বয়স ৫.ওজন ৬.চোখের রঙ ৭.নাক ৮.বুদ্ধি ৯.স্বভাব ও মানসিকতা ১০.গলার স্বর ১১.সন্তানের বাবামার শিক্ষার যোগ্যতা ১২.ধর্ম *মন্তব্য* ১.অত্যাবশ্যকীয় শর্ত । ২.অবশ্যই গোলাকার হতে হবে । এটি একটি অত্যাবশ্যকীয় শর্ত । ৩.শিথিলযোগ্য । তবে অবশ্যই ধবধবে ফরসা চলবে না । ৪.অবশ্যকীয় শর্ত । ৫.শিথিলযোগ্য । তবে ওজন ২০ পাউন্ডের নিচে হলে চলবে না । ৬.আবশ্যকীয় শর্ত । ৭.শিথিলযোগ্য শর্ত । তবে অতিরিক্ত থ্যাবড়া চলবে না । ৮.আবশ্যকীয় শর্ত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৫ জন


এ জাতীয় গল্প

→ সে আসে ধীরে (হুমায়ূন আহমেদ) ১২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now