বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তুমি হিমু না?
আমার পিছন দিকের দরজা দিয়ে খালু সাহেব ঢুকেছেন । তিনি এই দেড় বছরে আরো রোগা হয়েছেন । চিমশে মেরে গেছেন । মানুষের চোখে হতাশ ভাব দেখা যায়-ইনার শরীরের চামড়ায় হতাশ ভাব চলে এসেছে । তিনি অসীম বিরক্তি নিয়ে আমাকে দেখতে লাগলেন । আমি এই ব্যাপারটা আগেও লক্ষ করেছি-কোনো বাড়িতে যদি কেউ একজন আমাকে খুব পছন্দ করে তাহলে আরেকজন থাকবে যে আমাকে সহ্যই করতে পারবে না । যতটুকু ভালোবাসা ঠিক ততটুকু ঘৃণায় কাটাকাটি । সাম্যাবস্থা ,ন্যাচারাল ইকুইলিব্রিয়াম ।
*খালু সাহেব বললেন,তুমি এখানে বসে আছ কেন? আমার যতদুর মনে পড়ে তোমাকে আমি বিশেষভাবে বলেছিলাম,ভবিষ্যতে কখনো এ বাড়িতে পা দেবে না । বলেছিলাম ?
*জি বলেছিলেন ।
*তাহলে এসেছ কেন?
*খালা খবর দিয়ে পাঠিয়ে এনেছেন । তার কী একটা সমস্যা নাকি হয়েছে ।
*তুমি সমস্যার সমাধান কীভাবে করবে ? আমি আমার জীবনে তোমাকে কোনো সমস্যার সমাধান করতে দেখি নি । তুমি যে কোনো তুচ্ছ সমস্যাকে ঘোট পাকিয়ে দশটা ভয়াবহ সমস্যায় নিয়ে যাও । সমস্যা তখন মাথায় উঠে জীবন অতিষ্ঠ করে তুলে । তুমি এক্ষুণি বিদেয় দাও ।
*চলে যাব?
*অবশ্যই চলে যাবে ।
*বাসি পোলাও,রেজালা এবং গরম গরম পরোটা ভেজে এনে খালা যখন দেখবেন আমি নেই,তখন খুব রাগ করবেন ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now