বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি এই বিষয়ে ইমরুলের সাথে কথা বলেছি । সে কিছু বলতে পারে না । আপনার কি কিছু মনে আছে? যদি মনে থাকে আমাকে জানাবেন । আমার সংশয় দূর করবেন । ইমরুলের মাকে দেখলে এখন আপনি চমকে যাবেন । তাকে দেখলে মনে হয় তার রোগ সেরে গেছে । সে খুবই হাসিখুশি দিন কাটাচ্ছে । সাজগোজও করছে । গত পরশু আমাকে দিয়ে হালকা সবুজ রঙের শাড়ি কিনে আনাল । শাড়ির সঙ্গে সবুজ টিপ । তার না কি সবূজ কন্যা সাজার ইচ্ছা করছে । তার ছেলে অসুস্থ -শোনার পরো ভাবান্তর হলো না । একবার বলল না,ইমরুলকে নিয়ে এসো আমি দেখব । এইসব লক্ষণ ভালো না । নেভার আগে প্রদীপ দপ করে জলে উঠে । হিমু ভাই,আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে । ইমরুলের মার যদি কিছু হয় আমার আত্মহত্যা ছাড়া পথ থাকবে না । আমি ইমরুলকে আপনার হাতে দিয়ে লাফ দিয়ে কোনো চলন্ত ট্রাকের সামনে পড়ে যাব । এটা কোনো কথার কথা না । ট্রাকের সামনে ঝাপ দিয়ে পড়ার সাহস আমার আছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now