বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হিমু ভাই,
আমার সালাম নিন । ইমরুল গত তিনদিন ধরে জরে ভুগছে । জর একশ থেকে একশ তিনের ভেতর উঠানামা করছে । জর যখনই বাড়ছে তখনি সে আপনাকে খুজছে । তার মাকে খুজছে না । যে ইমরুল সারাক্ষণ মা মা করে সেই ইমরুল কেন জরে অস্থির হয়ে তার মাকে ডাকবে না? ঘটনাটা আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে বলেই আপনাকে জানালাম । জগতের সকল ঘটনার পেছনেই কোনা না কোনো কার্যকর থাকে । এই ঘটনার পেছনের কারণ কী হতে পারে তা নিয়ে ভেবেছি । আমি এর পেছনের একটি কারণ বের করেছি । কারণটি সত্যি কিনা তা দয়া করে আপনি জানাবেন । কারণ এই রহস্য উদ্ধার না করতে পারলে আমি শান্তি পাব না । আমি সামান্য কারণে অস্থির হই । এখন অস্থিরতা বোধ করছি । আমার ধারণা কোনো এক সময় ইমরুল বড় ধরনের কোনো শারিরীক কষ্টে ছিল,তখন আপনি তার কষ্ট দূর করেছেন । যে কারণে সে কোনো শারীরিক কষ্টে পড়লেই আপনার কথা মনে করে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now