বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আসমা সামনের সপ্তাহে দেশে আসছে । ইমরুল না ভিমরুল কাকে যে তুই জোগাড় করে রেখেছিস তাকে দেখিয়ে দিস । পছন্দ হলে হবে,না হলে নাই । নতুন ঝামেলায় যাওয়ার কোনো দরকার নেই । এখন অন্য একটা জরুরি খবর তোকে দেই । তোর খালু অসুস্থ । প্রথম ভেবেছিলাম তেমন কিছু না । এখন মনে হচ্ছে সিরিয়াস । গত আট দিন ধরে তোর খালু কোনো কথা বলতে পারছে না । ভোকাল কর্ডে কী যেন সমস্যা হয়েছে । ইএনটির প্রফেসর নজরুল চিকিৎসা করছেন । চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে না । শেষ পর্যন্ত হয়তো দেশের বাইরে নিয়ে যেতে হবে । তোর কি পাসপোর্ট আছে? পাসপোর্ট থাকলে তোকে সঙ্গে করে নিয়ে যেতাম । তুই কোনোই কাজের না ,তারপরেও তোর হলুদ পাঞ্জাবী দেখলে কেমন যেন ভরসা পাওয়া যায় । হিমু,তুই একবার এসে তোর খালুকে দেখে যা । বেচারা খুবই মুসড়ে পড়েছে । তাকে দেখলেই এখন আমার মায়া হয় ।
ইতি
তোর মাজেদা খালা
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now