বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হিম,
এই ছাগলা তুই পেয়েছিস কী? আসমাকে তুই ছাইপাশ কী চিঠি লিখছিস? তোর মতলবটা কী ? আমি যদি ঝাড়ুপেটা করে তোর বিষ না ঝাড়ি আমার নাম মাজেদা না । তুই আসমাকে যে সব চিঠি লিখেছিস আসা ফ্যাক্স করে সেসব চিঠি আমার কাছে পাঠিয়েছে । চিঠি পড়ে আমার আক্কেলগুড়ুম । হিমু শিশু সাপ্লাই কোম্পানি? ইয়ারকি পেয়েছিস! সবার সঙ্গে ইয়ারকি করে করে তুই যে মাথায় উঠে গেছিস এই খবর রাখিস ? তুই কি ভাবিস-সবাই ঘাস খায়? আসমা বেচারি তোর লক্ষণ জানে না । সে তোর প্রতিটি কথা বিশ্বাস করে বসে আছে । আমি যখন তাকে বললাম,হিমুর প্রতিটি কথা ভুয়া । সত্যি কথা সে অতীতে কোনোদিন বলে নি । ভবিষ্যতেও বলবে না । আসমা আমার কথা শুনে তোর উপর খুবই রাগ করেছে । সে বলছে তোকে পুলিশে হ্যান্ডওভার করে দিতে । তাকে আমি দোষ দিচ্ছি না । তোর সঙ্গে যার সামান্য পরিচয় আছে তারই কখনো না কখনো মনে হবে তোকে পুলিশে দিয়ে ছেচা খাওয়াতে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now