বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সে আসে ধীরে/৫ম অধ্যায়-পর্বঃ০৬

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X জনাব হিমু সাহেব, অপ্রয়োজনীয় তথ্যে পরিপূর্ণ আপনার দীর্ঘ পত্র পেয়ে আমি খুবই বিরক্ত হয়েছি । আপনি কুরুচিপূর্ণ আপত্তিকর ভাষা ব্যবহারে শালীন হবেন এবং যা বলতে চান সরাসরি বলবেন । দীর্ঘ পত্র পাঠের সময় আমার নেই । যে শিশুটিকে আপনি আমাদের জন্যে ঠিক করে রেখেছেন তার বিষয়ে আমার এবং আমার স্বামী দুজনেরই কিছু আপত্তি আছে । যতদূর মনে হয় এই শিশুটিকে আমরা গ্রহণ করতে পারব না । কারণগুলি স্পষ্ট করে বলি । ১/শিশুর মানসিকতা সুস্থ নয় । যে শিশু ভূতপ্রেত রাক্ষস ছাড়া অন্য কিছুর ছবি আকতে পারে না তার মানসিকতা অবশ্যই সুস্থ নয় । এই বিষয়ে আমরা মনস্তত্ববিদ প্রফেসর জেনিংস এর সঙ্গ আলোচনা করেছি । তাকে ছবি তিনটিও দেখিয়েছি । উনি নিজেও বলছেন শিশু অসুস্থ পরিবেশে বড় হচ্ছে । শিশুর মনে নানান ধরনের ক্রোধ এবং ভীতির সঞ্চার হচ্ছে বলেই ছবিগুলি এমন হচ্ছে । গাঢ় লাল রঙের অতিরিক্ত ব্যবহারেই তিনি চিন্তিত বোধ করেছেন । ২/আপনি লিখছেন শিশুটি সব সময় অসুখে বিসুখে ভোগে । তার মানে শিশুটি জন্মরুগ্ন । তার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নেই । আমরা একটি স্বাস্থবান শিশু চেয়েছি । চিররুগ্ন শিশু চাই নি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now