বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সবুজ বিলাস

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tanvir Asraf (০ পয়েন্ট)

X কাল থেকে রমজান মাস শুরু।আমাকে ফিরে যেতে হয় ৫-৬ বছর আগের রমজানের দিনগুলোতে। আমার জীবনের শুরুর দিকের সময়গুলো আমার গ্রামটাতেই কাটিয়েছি।এইট কি নাইনে পড়ি তখন।সেহেরির পর নামাজ শেষ করে আর ঘুমানো হতো না।সূর্যোদয় হতে থাকে তখন।চারদিকটা পরিষ্কার দেখা যায়।সবাই ঘুমিয়ে থাকার কারণে চারদিকে তখন থাকত শুনশান নিরবতা।মৃদুমন্দ বাতাস চারদিককে ঘিরে ফেলত।বাতাসের সাথে মন উড়ে চলে যেত দূরদক্ষিনে।মনকে ধরার জন্য এর পিছু নিতাম।কিন্তু কে পায় নাছুরবান্দা মনের ধরা!অবশেষে মনকে ফাঁদে ফেলে দেয় ঘনসবুজ একটা বন।আমাদের গ্রাম থেকে ৩০ মিনিটের মত হাটলেই পাওয়া যেত এমন একটি বন।ঠিক বন বলা যাবে না।চারদিকে গাছপালা দিয়ে ঘেরা অনেকগুলো বড় বড় পুকুর।জায়গাটার পরিমাণ হবে প্রায় ৬০০ একর।তাই দূর থেকে দেখলে ঘন জঙ্গলের মতই মনে হয়।নিজেকে হারিয়ে ফেলার জন্য উত্তম একটা জায়গা। অনেকের হয়ত এই অনুভূতি পাওয়ার সুযোগ হয়ে উঠেনি কিংবা নিজেই এই সুযোগকে দূরে ঠেলে দিয়েছিল।কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল দিনের প্রারম্ভের এই সৌন্দর্যের সাক্ষী হবার।একটা বিরাট সময় ব্যয় করতাম জায়গাটাতে।এখানে আধ্যাত্মিকতার চূড়ায় পৌছাতে বেশি সময় লাগত না। বেলা বাড়তে থাকে আর আমি চলে আসি লোকালয়ে।হারিয়ে যাই সত্য মিথ্যার গোলকধাঁধায়।মুক্তি আর মিলেনা এই গোলকধাঁধা থেকে। এখন অবশ্য প্রেক্ষাপট পালটে গেছে।আমার আর প্রকৃতিতে হারিয়ে যাওয়া হয়ে উঠেনা।নাগরিক জীবনের যান্ত্রিকতার ছুবলে আমি এখন বিষাক্ত।আমার শরীরের প্রতিটি শিরায় এখন সেই বিষ ছুটাছুটি করছে অবিরাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ সবুজ বিলাস

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now