বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এর আগে কেউ কি কখনো এমন বাসর রাতের কথা শুনেছে যেখানে বর শুয়ে আছে ঘুমানোর ভান ধরে আর বউ বসে ডায়রি লিখছে!!! আমার এমন ঘটনা জানা ছিল না কিন্তু এখন এটাই হচ্ছে আমার সাথে ৷আমার পাশে যে হাদারাম শুয়ে আছে এইটা আমার বর সাদাত.. এই ঘরে এখন আমি আর ও ছাড়াও আর একজন আছে,আমার সতিন মানে ওর কোলবালিশ!এটা আমাদের মাঝখানে রাখা হয়েছে যাতে ওর কাছে আমি না যেতে পারি তাই! না এসব আমার কথা না ওই তো বলছে আমাকে এই ঘরে এসেই.. তখন আমি সেজেগুজে বসে আছি ..অনেকক্ষণ পর উনি এসে আমাকে বললেন 'কি রে সং সেজে বসে আছিস কেন?'
এটা কিছু হইল!! আমি কত কষ্ট করে কত যত্ন নিয়ে সাজলাম ওর জন্য আর ও একবার ভালো করে দেখল তো না ই উলটো বলে কিনা আমি নাকি সং সাজছি!! তখনই সিদ্ধান্ত নিয়ে নিলাম এই ছেলেকে সুযোগ পেলেই কামড়ে দিব..
এসব ভাবছিলাম ও তখন বলল 'শোন আমি শুধু আমার বাবা মা জোর করায় বিয়ে করছি..বিয়ের সুযোগ নিয়ে কখনো আমার কাছে ঘেসার চেষ্টা করবি না.. তুই তোর মতো থাক আমি আমার মতো... '
ওর এসব কথা শুনে আমার ইচ্ছা হল একটা ঘুসি মেরে ওর মুখের আকৃতি পাল্টে দেই! ..ওর হাতে একটা কামড় দেওয়ারও ইচ্ছা হয়েছিল!! কিন্তু আম্মু আসার সময় বলে দিয়েছিল যাতে লক্ষি মেয়ে হয়ে থাকি শুধু এজন্য ইচ্ছা থাকা সত্বেও ওসব করিনি.. এখন অবশ্য আমার রাগ কিছুটা কমেছে... ও মনে হয় সত্যি সত্যি ঘুমিয়ে পরেছে.. কি নিষ্পাপ লাগছে ওর ঘুমন্ত মুখটি!!
*
কাল রাতে ও ঘুমানোর পর আমি ওর গালে একটা চুমু দিয়েছিলাম.. কিন্তু ওই বদমাশ যে তখনো ঘুমের ভান ধরে ছিল আমি তো আর তা জানতাম না! চুমু দেওয়া মাত্রই ও উঠে বসল আর আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো.. কিন্তু আমি কি কাউকে ভয় পাই নাকি.. আমি অন্য দিকে তাকিয়ে বললাম আমার খিদে লাগছে.. ও হে হে হে করে হেসে বলল "আমার মনে ছিল না তুই তো একটা পেটুক.."..ওর কথা শুনে রাগ করে বললাম খাব না আমি.. ও খাবার নিয়ে এসে আমাকে বলল হা কর.. কিন্তু আমার রাগ কি এত সহজে যায়! আমি চুপ করে বসে রইলাম.. ও এটা দেখে বলল আচ্ছা খাবার তাহলে রেখে আসি.. আমার সত্যি খুব খিদে লেগেছিল তাই বাধ্য হয়ে হা করলাম.. ও আমাকে খাইয়ে দিচ্ছিল আমার যদিও খুব ভালো লাগছিল কিন্তু কামড় দেওয়ার এত ভালো সুযোগ হাতছাড়া করতে ইচ্ছা হল না ..দিলাম হাতে কামড় বসিয়ে!! ও চমকে আমার দিকে তাকিয়ে বলল 'এটা কি হল ?'..আমি বললাম আম্মু বলছে খাওয়ার সময় কথা বলতে হয় না!! হি হি হি!!
*
আজ আমাদের বৌভাত...আমি ওর পছন্দের নৗল রং এর শাড়ী পরে সেজেছি.. সবাই বলছে আমাকে সুন্দর লাগছে.. আমি ওর কাছে গিয়ে বললাম দেখত আমাকে কেমন লাগছে.. কিন্তু ও আমার দিকে না তাকিয়ে বলল তুই যা তো এখন...আমার মন খারাপ হয়ে গেল.. আমি জানি ও আমাকে ভালবাসে কিন্তু বিশ্বাস করে না!! ওর সাথে আমার বিয়ের আগে থেকেই পরিচয় ছিল.. আমরা দুজন দুজনের সব কথা শেয়ার করতাম.. আমার জৗবনে অন্য কেউ ছিল.. কিন্তু সে আমার বিশ্বাস ভেঙে চলে গিয়েছিল ..সাদাতের জৗবনেও ছিল কেউ,কিন্তু ও ধরে রাখতে পারে নি ৷ ও বিয়ে করতে চায় নি.. আমাকে বলেছিল ও মেয়েদের বিশ্বাস করে না..
আমারও তো বিশ্বাস কেউ ভেঙেছে আমি তো তবুও আবার বিশ্বাস করেছি ওর উপর তাহলে ও কেন পারছে না আমাকে বিশ্বাস করে বুকে টেনে নিতে!! আপুরা আমাকে অনুষ্ঠান এর ওখানে নিয়ে যেতে এসেছে....
*
এখন আমি আমাদের বাসায়, ওকে ও সাথে নিয়ে এসেছি..আজকে দেখব কিভাবে দূরে সরিয়ে রাখে.. এখানে তো আর আমাদের মাঝখানে আমার সতিনকে রাখতে পারবে না!!
*
একটু আগেই আমার ঘুম ভাঙল.. ও এখনো ঘুম থেকে উঠে নি.. কাল রাতে আমি পেরেছি আমার অধিকার আদায় করতে.. অবশ্য তার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে.. ও যখন ঘুমাতে এসেছিল আমি ওকে জরিয়ে ধরি পিছন থেকে.. ও ছাড়তে বলার পরও ধরে রেখেছিলাম.. তারপর ও নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে আমার গালে একটা চড় মেরেছিল আর বলেছিল তোকে বলেছিলাম আমার কাছে না আসতে তবুও কেন আসলি.. আমার খুব খারাপ লেগেছিল.. তারপর আমি শুয়ে শুয়ে কাঁদছিলাম ..অনেকক্ষণ পর ও আমাকে ওর দিকে ফিরিয়ে চোখ মুছিয়ে বলল 'লেগেছিল খুব? 'আমি চুপ করে ছিলাম.. ও আমার কপালে একটা চুমু দিয়ে বুকে জরিয়ে ধরেছিল আর বলেছিল তুই কখনো আমার বিশ্বাস ভাঙবি না তো.. আমি ওকে কথা দিয়েছি ওর বিশ্বাস কখনো ভাঙব না, ওকে ছেড়ে কখনো যাব না... ও সিগারেট খায় কিন্তু কাল রাতে আমাকে কথা দিয়েছে আর কখনো খাবে না.. আমি খুব খুশি এখন.. দেখি কিভাবে ওর ঘুম ভাঙানো যায়!
*
আজ ও বলেছে আমাকে নিয়ে ঘুরতে যাবে ৷ আমি সেজেগুজে ওর জন্য অপেক্ষা করছি.. ভাবছি আজকে ওর সাথে ফুচকা খাব, রিকশাতেও ঘুরব ৷ওই তো ও চলে এসেছে...
*
আমার পায়ে এখন এক জোড়া নুপুর.. ও এনে দিয়েছে, ও নিজে পরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি দেই নি.. ও আমার পায়ে হাত দিবে এটা আমার ভালো লাগত না..
*
আজকে ওকে নিয়ে বৃষ্টিতে ভিজেছিলাম৷ওর জ্বর চলে আসবে বুঝতে পারিনি.. খুব খারাপ লাগছে আমার জন্য ও অসুস্থ হয়ে গেল.. একটু আগে ওকে মাথায় হাত বুলিয়ে ঘুম পারিয়ে দিয়েছি..
*
আজকে মার কাছ থেকে ওর পছন্দের খাবার রান্না করা শিখে নিয়েছি.. সামনেই ওর জন্মদিন ..ভাবছি ওইদিন ওর পছন্দ মতো সব রান্না করব.. ও নিশ্চয়ই খুব খুশি হবে ৷
*
আমি মনে হয় কনসিভ করেছি.. ভাবছি আজকে একজন ডাক্তারের কাছে যাব সিউর হওয়ার জন্য, অবশ্যই ওকে লুকিয়ে.. ওর জন্য এটা সারপ্রাইজ থাক!
*
এখন আমার একটা অন্য রকম অনুভূতি হচ্ছে.. আমার ভিতর আর একজন বড় হচ্ছে! আমার শাশুড়ী মাকে গুড নিউজটা যখন দিলাম উনি খুব খুশি হয়েছেন.. মাকে অবশ্য সাবধান করে দিয়েছি যাতে ওকে কিছু না বলে. ..এখন আমি ওর পছন্দ মতো সাজব.. কি করবে ও নিউজটা জানার পর?!
খুশি হবে তো!! আজকে আমার অতীত এর একজনের সাথে দেখা হয়েছিল কিন্তু আমি তাকে এড়িয়ে গেছি.. যে আমার জৗবনে অতীত হয়ে গেছে তাকে আর নতুন করে আমার জৗবনে আনতে চাই না.. আমি সাদাতকে নিয়ে সুখী ৷
.
ডায়রিতে আর কিছু লিখা নেই!এটা আমার পাগলীটার ডায়রি ৷ আমি সেদিন ওকে দেখে ফেলেছিলাম কথা বলতে.. আমার মনে আগে থেকেই একটু একটু সন্দেহ ছিল..ওইদিন ওটা দেখে আমার খুব রাগ হয়.. আমি বাসায় এসে দেখি ও সেজেগুজে আছে আর ওকে খুব খুশি খুশি লাগছিল.. এটা দেখে আমার সন্দেহ আরো জোরালো হয় ৷আমি ভেবেছিলাম ওদের দেখা হওয়ায় ও এত খুশি ৷ ও আমাকে হাসি মুখে বলল "তোমার জন্য একটা গুড নিউজ আছে "..কিন্তু আমার তখন ওর কথা শোনার ধৈর্য ছিল না.. আমি ওর গালে একটা চড় মারলাম আর বললাম "কেন আমার বিশ্বাস ভাঙলি? "ও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল৷ আমি ভাবলাম ভান করছে ও এসব তাই আর একটা চড় মারি ওকে.. "তুই
একটা মিথ্যাবাদী ,ছলনাময়ৗ "এসব বলে ওকে একটা ধাক্কা মেরে ঘর থেকে বের হয়ে বাইরে চলে গিয়েছিলাম.. ফোন বন্ধ করে রেখেছিলাম যাতে আমাকে আর বিরক্ত না করতে পারে ৷
অনেকক্ষণ পর বাসায় গিয়েছিলাম ৷ কিন্তু গিয়ে দেখি বাসা খালি! কেউ নেই বাসায়! মাকে কল দিলাম ..মা কল রিসিভ করে আমাকে কাঁদতে কাঁদতে বলল হাসপাতাল যেতে..
আমি যেতে যেতে ততক্ষণে সব শেষ! ও নাকি আর বেচে নেই!! ওর পেটে খুব আঘাত লেগেছিল তাই প্রচুর রক্তপাত হয়েছিল.. সময় মতো রক্ত পাওয়া যায় নি তাই ওকে বাচানো যায় নি.. পরে মা আমাকে সব বলেছিল.. সব শুনে নিজেকে একটা খুনী মনে হয়েছিল.. আমি মেরে ফেলেছি আমার অনাগত সন্তানকে! আমার প্রেয়সৗকে!!
ও নাকি আমাকে একবার দেখতে চেয়েছিল.. কিন্তু আমার ফোন বন্ধ থাকায় আমার সাথে কেউ যোগাযোগ করতে পারে নি...
ও ওর দেওয়া কথা রাখেনি! আমাকে ছেড়ে চলে গেছে ..তাই আমিও আমার দেওয়া কথা রাখিনি..আমি এখন সিগারেট খাই, আগের থেকে বেশী ৷ আমি না হয় তোকে ভুল বুঝেছিলাম তাই বলে আমাকে ছেড়ে চলে যেতে হবে!!?!!
একটু অপেক্ষা কর আমিও তোর কাছে চলে আসব..!! তুই তো আমাকে দেখতে চেয়েছিলি..
.
লেখা:-- মুমতাহিনা মেহজাবিন (স্বর্নালী)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now