বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদিন বিকেলে ক্লাস শেষে মনটা কেমন যেন ছটফট করতে লাগলো । মানসিক দেউলিয়াপনায় ভুগলে যা হয় আর কি । বাসায় ফিরতে মন সায় দিচ্ছিল না । বন্ধু বান্ধব সবাই যার যার মত বিদেয় নিয়েছিল আগেই । হঠাৎ সিদ্ধান্ত নিলাম উল্টোপথে অনেকদুর ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরব । আজ আর কোন বান্ধবীকে কাছে পেলাম না । মাঝে মাঝে নিঃসঙ্গ মনে হলে অসহায় বোধ করি,কোন লাস্যময়ী কাছে থাকলে,নরম তুলতুলে হাতের ছোয়া পেলে,শরীরের অলিগলি খানা খন্দ নিসৃত ঘ্রাণ মগজ পর্যন্ত পৌছে দিতে পারলে ভালো লাগে । ক্যামেলিয়া নামের স্বর্ণকেশী মেয়েটার আসার কথা ছিল । প্রায় দুই ঘন্টা অপেক্ষা করেও তার টিকিট পর্যন্ত চোখে পড়েনি । তাই মনের পর্দায় আষাঢ়ে ঘনকৃষ্ণ মেঘ জমে উঠলো । এমনটি কোন দিন হয় না ,মনের আক্রোশ চেপে রাখতে না পেরে কষে একটা গালি ঝড়লাম । খানিকটা আজ কথার বরখেলাপ করলো,বদলা আমাকে নিতেই হবে । পরক্ষণেই দমে গেলাম,এদেশে ক্যামেলিয়াদের উপর রাগ করে কোন প্রতিশোধ নেয়া যায় না । বরন্চ ওরাই আমাদের উপর খাপ্পা হলে বেশ অনায়াসেই উল্টাপাল্টা কিছু ঘটিয়ে ফেলতে পারে ।
বাস স্টপেজের যাত্রী ছাউনীর তলায় বসলাম কিছুক্ষণ । যাত্রীরা বাসে উঠা নামা করছে,এ সময় প্রতিটি মানুষই ব্যস্ত থাকে ।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now