বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিয়াল্লিশ নাম্বার এ্যাভিনিউ এর নিকটে এলে বাসের কনডাকটর সদয় হয়ে আমাকে নামতে বললেন । আমি স্যুটকেসটি নিয়ে নামতেই ক্লান্তিতে মৃয়মান হয়ে ঠায় দাড়িয়ে পড়লাম । একেতো নিউইয়র্ক শহর ওদিকে আবার ভ্রমণে বিধ্বস্ত ও গোবেচারার মত বোকাষোকা চেহারা নিয়ে দাড়িয়ে থাকতে দেখেই বোধ হয় অতিথি ভেবে আমার গায়ের রং এর ন্যায় প্রায় এক যুবক বন্ধু বেশে সহাস্য বদনে আমার কাছে এসে দাড়ালো এবং হাত থেকে স্যুটকেসটি নিয়ে ঈসারা দিয়ে হাটতে শুরু করলো ।
আমিও অতীতে জেনেছিলাম আমেরিকানদের বন্ধুত্বের নিদর্শন সম্পর্কে । তাই,নিছক বন্ধুত্বের নিদর্শন মনে করেই যুবকটির পিছু হাটা শুরু করেছিলাম । পরে তার সজোরে হাটা দেখে সন্দহ হওয়াতে একটা চিৎকার দিতেই কয়েকজন উজ্জল বর্ণের ভদ্রলোক,Hel what are you doing with this new commer? স্যুটকেসটা ফেলে রেখে দৌড় দিয়ে জন সমুদ্রে যুবকটি হারিয়ে গেলো । ভীতিপ্রদ অভিজ্ঞতাই বটে । ভদ্রলোকদ্বয় আমার পরিচয় জেনে আমাকে সংগে করেই সিড়ি বেয়ে মাটির নীচে নামতে শুর করলো । কিছুক্ষণ আগের অভিজ্ঞার ছাপে তখনও দ্রুত হৃদকম্পন একেবারে কমেনি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now