বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যদিও পরবর্তীতে জেনেছিলাম এক নিউইয়র্ক শহে অর্ধ ডজন বন্ধু বান্ধব ছিল আমার । দেশ হতে রওয়ানা হওয়ার পূর্বেই অবশ্য আমার কারো না কারো ঠিকানা নিয়ে যাওয়া প্রয়োজন ছিলো । বোকামীটা ধরা পড়লো নিউইয়র্ক এয়ারপোর্টে পৌছে । পাঠকবৃন্দ আমেরিকা যাওয়া কারো সৌভাগ্য হলে অন্তত এ ভূল করবেন না আমার একান্ত অনুরোধ । নিঃসংগ এবং অসহায় অবস্থায় পড়ে হঠাৎ বিদেশী এক বন্ধুর উপদেশ মনে পড়ে গেল তিনি বলেছিলেন,পাশ্চত্যের যে কোন দেশে ঠিকানা বিহীন অবস্থায় পড়লে "YMCA"খোজ করবেন" । তথ্য কেন্দ্রে গিয়ে কিভাবে কোন পথে "YMCA"তে যাবো বিস্তারিত জেনে নিয়ে বেরিয়ে পড়লাম নিরুদ্দেশ যাত্রার উদ্দেশ্যে । দিশেহারা পথিকের মত আপাতত গন্তব্যস্থল বিয়াল্লিশ নাম্বার এভিনিউতে অবস্থান "YMCA" । সামনেই বাস স্টপেজ তথ্য কেন্দ্রের নির্দেশ মত উঠে পড়লাম একটি বৃহদাকার ডবলডেকার বাসে । চারিধারে মনে হয়েছিলো মানুষ আর হরেক রকমের গাড়ীর মহা প্লাবন । আটলান্টিক মহাসাগরে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ,নিউইয়র্ক শহরের গগণচুম্বি অট্রালিকা,কর্মচঞ্চল জনস্রোতে হাজারো লাখো গাড়ীর দৌড় পাল্লা । সব মিলিয়ে আমার মস্তকে এলোমেলো চক্রের সৃষ্টি হয়ে সব তালগোল পাকিয়ে গিয়েছিল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now