বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভয় ভীতির মাঝেও নীচে তাকিয়ে গগণচুম্বী অট্রালিকা বৃক্ষরাজি আর রাস্তায় চলমান গাড়ীর বহর দেখে বিস্ময়ে অভিভূতও হয়েছিলাম । প্রথম উড়োজাহাজ প্রস্তুতকারক বৈজ্ঞানিক আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয়ের উত্তর সুরীদের উন্নত জ্ঞান ও বুদ্ধিমত্তার বদৌলতে সারা বিশ্বে গগণচুম্বী অট্রালিকার শহর নিউইয়র্ক এর জন.এফ.কেনেডী আন্তর্জাতিক বিমান বন্দরে গিয়ে আমাদের পঙ্খীরাজটি অবতরণ করলো । আমিও ভয় ভীতি,অজানিত আশংকা কাটিয়ে উঠলাম এবং দ্রুতগতিতে চলমান হৃদপিন্ডের গতিও ধীরে ধীরে নামতে শুরু করল । আটলান্টিক মহাসাগরের মোহনা ঘেষেই বিমান বন্দর প্লেনের দরজা দিয়ে বেরিয়ে মনে হল বিজ্ঞান ও প্রযুক্তির কলাকৌশলের জগতে প্রবেশ করলাম বুঝি । সব কিছুই মনে হলো স্বপ্নে বিভোর হয়ে থাকার মতই । মনে পড়ে শুধু পাসপোর্টটি একজন কর্তব্যরত কর্মকর্তার হাতে দিয়ে কিছু কাগজপত্র পূরণ আর স্বাক্ষর করেছিলাম । ইমিগ্রেসন এর কাজ শেষ হওয়ার পর সুটকেসটি হাতে নিয়ে বেরিয়ে এলাম লাউঞ্জের বাহিরে । কোথায় গিয়ে উঠবো ঠিক ঠিকানা ছিলো না ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now