বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
স্বপ্নের রাজকুমার
"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
লেখকঃ মিম
আমার ফ্রেন্ডরা যখন ওদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের কথা তোলে তখন ওদের থেকে আমি একটু দূরেই থাকি। ওরা ভাবে যাদের এগুলো থাকে না তারা সবথেকে গরিব। ওদের কে বোঝাতে যাবে?
অবশ্য আমার স্বপ্নের একটা রাজকুমার আছে আর তার সাথে আমির পরিচয়টা কেমন হবে তাও আমার কল্পনার জগতে আকা আছে। আজ মনটা ভালো নেই তাই কল্পনাটা আবার এল মনে। সেটা বেশ ছন্দময় এক কবিতার মতন।
"শ্রাবণের এক বিকেলে
তুমি আসবে আমার জীবনে,
রাঙিয়ে দেবে মনটাকে
তোমার ঐ অপলোক চোখের চাহনিতে।
তারপর আবার মিশে যাবে
কোনো এক অদৃশ্য ছায়াতলে,
আর হবে না দেখা
সামনে অথবা আড়ালে।
মনের ভেতর তোমার ছবিটা
যত্ন করে রাখব পুশে,
তারপর আবার দেখা হবে
তোমার আমার অবশেষে।
হয়ত সেদিন থাকবে কোনো
শরতের এক নিঝুম সকাল,
আকাশেতে উড়বে পাখি
পরিবেশটা থাকবে শ্যামল।
তোমার মাথার মেঘাল চুলে
হাত বুলিয়ে
মাথাটা করবে নিচু,
পলকহীন এ চোখের কথা
বুঝব দুজন কিছু।
মুখের ভাষায় ভালবাসি
পারব না কেউ বলতে,
পারব না দুজন দুজনকে ছেড়ে
ভিন্ন পথে চলতে।
তবুও এক নিরাশাতে
যেতে হবে ছেড়ে চলে যেতে,
মনের ভেতর উঠবে ঝড়
মনে হবে কিছু বলি,
আর না পিছু টলি।
তবুও কি যে পিছুটান
পারবই না বুঝতে,
মনের কথা দুজন দুজনকে
পারব না বা বোঝাতে।
এভাবে আবার শেষ হবে
দ্বিতীয় দেখার পালা,
মনটা তবুও থাকবে খারাপ
বলতে না পেরে কথাটা।
আরো পরে এক বাসন্তী সকাল
আসবে মোদের জীবনে,
রাঙিয়ে দেবে বাসন্তী রঙে
তোমাকে আর আমাকে।
বাসন্তী সে উৎসবে চারিদিকে
ফুলের ছড়া ছড়ি,
আবীর রঙে রাঙিয়ে দুজন
হাশির ঝরাঝরি।
রঙের মাঝে আবার দুজন
যাবো যে হারিয়ে,
দুজন দুজনের পানে দেব
হাতটা বাড়িয়ে।
কিন্তু এক মিছিল মাঝে
পড়ব দুজনে,
আবার যাবো দুজন চলে
ভিন্ন দু প্রান্তে।
মনে মনে বার বার হবে
একই ভাবনা উদয়,
হাতটা যদি একবারের জন্য
পারতাম ধরতে,
আর কখনো দিতাম না তাকে
দূরে চলে যেতে।
এভাবেই চলল দিন
এল যে বৈশাখ,
সেজেছি আমি সেজেছো তুমি
চারিদিকে মানুষের ঝাক।
আবার হল যে দেখা
মোদের দুজনার,
আমি যে তোমার রাজকুমারী
তুমি আমার রাজকুমার।
দুজন এবার সামনাসামনি দাড়িয়ে আছি
আকাশ পাতাল সবকিছুই ছাড়িয়ে আছি,
বলতে চাই মনের কথা
হাতে আছে ফুলের থোকা।
বলেই ফেলি কি আর করার
ইচ্ছে করছেহাতটা ধরার।
এমন সময় তুমি বলে আমায় শোনো,
তোমাকে আমি ভালোবাসি আর তোমার জন্য
পারি করতে অসাধ্য সাধন
পারি করতে দূর্যয় করতে জয়,
কিন্তু একটা প্রশ্নের উত্তর দিলে ভালো হয়।
জিজ্ঞাসিব, কি প্রশ্ন? বলবে তুমি,
ভাল কি বাস তুমি আমায়?
মুখের ভাষা বন্ধ হবে
চোখের ভাষা কথা কবে,
তুমি তখন বুঝে নেবে
কতটা ভাল আমি বাসি তোমায় যে!!!!"
এমন সময় মিনা বলল, এই মিম বাড়ি যাবি না? তখন আমার কল্পনাটাও ভেঙে গেল। আমি আর মিনা বাড়ির পানে চললাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now