বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্নে চুপিচুপি প্রেম

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X -আর কত আড়ালে থাকবেন শুনি? -কেন এটা কি ভাল লাগছে না? -তা কিন্তু বলি নি। -তবে? -আমি বাস্তবিকই চাইছি। -আসবো একদিন! -কবে আসবেন? -এত তাড়া কিসের? -কাছে পেতে চাই যে! -ধ্যাত।অসভ্যপনা বাদ দিন।এমনিতেই তো অনেক হয়ে যায়! -কেমন? -এই যে আপনার স্বপ্নে আসি বার বার! আপনার ইচ্ছা না থাকা স্বত্ত্বেও।আমার কিন্তু বেশ ভালোই লাগে। -হুম আমারো।তবে একটু একটু জড়িয়ে ধরতে পারলে খুব বেশি ভাল লাগবে! -এই একদম দুষ্টুমি করতে চেষ্টা করবেন না! তবে কিন্তু আর আসবো না। -আপনি না চাইলেও আমি আপনার স্বপ্নে ঢুকে যাবো। -আচ্ছা,আপনি কি আমাকে অনুভব করতে পারেন?যে বাস্তবে আমার মত কেউ আছে? -হ্যা,কেন নয়?একদিন দেখা হবে তো। কারন,পৃথিবীর তো একটা কেন্দ্র আছে।সেই স্থানে দেখা হয়ে যাবে। -আজ যাই কেমন!অন্যদিন আসবো নে! -হাতটা ধরি আপনার? -ধরেন..........(((((স্বপ্ন))))) . -কি হলো মা? হাত ধরে এমন টানতেছো কেন? আজ তো অফিস নেই। -বাজার টা কে করবে শুনি?তোর শশুর মশাইয়ে নাকি? -ধ্যাত! মা লজ্জা দিয়ো না তো! -আমি বললেই লজ্জা লাগে।কিন্তু স্বপ্নে তো ঠিকই চালিয়ে যাচ্ছিস!নে ধর! . এটা কি হলো?মা কি করে জানে?মা কি সব জেনে গেছে?যে আমি না আমরা রোজ স্বপ্নে প্রবেশ করি একে অপরের?না, এটা তো জানার কথা না!জানি তো রোদেলা আর আমি!ওহ হ্যা মেয়েটার নাম রোদেলা।রোজ আমি তার স্বপ্নে কিংবা সে আমার স্বপ্নে প্রবেশ করা হয়!কিন্তু কেউ বুঝতে পারে না। তবে মা কি মা হবার কারনেই সব বুঝতে পারে?যাক,আপাতত বাজারে যাই! . অটো তে উঠেই চমকে গেলাম।একটা মাত্র মেয়ে বসে আছে।ঠিক চেনা চেনা লাগছে চোখ দুটো!আরে এটা তো রোদেলা!যে প্রতিদিন আমার স্বপ্নে প্রবেশ করে!তার চোখে তাকালাম।সেও চমকে গেলো।তবে সেও কি বুঝতে পারে ব্যাপার টা? . রোদেলা ভাবছে।আরে ছেলেটা কে যেন?ওহ এইতো সেই ছেলে।প্রতিদিন আমাকে ঘুমে বিরক্ত করে।না করলেও জোর করে আমার স্বপ্নে প্রবেশ করে।তখন ঘুম চলে যায়!আচ্ছা সাদিক কি বুঝতে পারে যে আমি তার স্বপ্নে প্রবেশ করি? তবে সে কেন একটু সাড়া দিচ্ছে না এখন!তখন তো বলে যে বাস্তবে চাই তোমাকে। এখন তবে বোবা হয়ে গেছে নাকি!জানি জানি সব ছেলেই এমন।ভীতুর আন্ডা একটা! . কি সাংঘাতিক মেয়েরে বাবা!এরকম চোখ কারো হয়?মনে হচ্ছে এখনই স্বপ্নের জগতে নিয়ে যাবে!আচ্ছা আমি কি শুধু তাকিয়েই থাকবো নাকি কিছু বলবো?তবে এটা বড় প্রাপ্তি হয়ে গেছে!কিছু বলা যাক।আবার চোখে তাকালাম! -বলেছিলাম না আসবো একদিন!অবাক হলে খুব! -হ্যা।এতো তাড়াতাড়ি তোমাকে পেয়ে যাবো ভাবি নি!তুমি কিন্তু স্বপ্নের চেয়েও বাস্তবে অনেক সুন্দর! -যাও,মিছে বলছো।তবে স্বপ্নেই ভালো। -কি রকম? -স্বপ্নে যেখানে ইচ্ছা দুজনে যেতে পারি। যা ইচ্ছা করা যায়।কিন্তু বাস্তবে তা হয় কি? -হ্যা,ঠিক বলেছো।আসো আবার হারাই..... . মামা বাজারে চলে আসছি।নামেন এবার। ড্রাইবারের ডাকে চোখ সরালাম তার চোখ হতে। তবে বুঝতে পারছি সে খুব বিরক্ত হয়েছে ড্রাইবারের আচরনে।আরেকটু পরে ডাকলে কি এমন হতো!এখনো তাকিয়ে আছে। আমি তাকে শেষ বারের মত দেখে নিলাম পুরো টা।কাল থেকে তার পিছনে পিছনে যাবো!আজ আপাতত বাজার করে বাড়ি যাই। নয়তো মায়ের ঝারি খেতে হবে! . -কি নিয়ে এসেছিস এসব?আলু তো ভালো মনে হচ্ছে না।দেখ বেগুন টাও ভালো না। -আগেই তো বলেছিলাম।একটা লোক রেখে দাও বাজারের জন্য!আমার দ্বারা বাজার টাজার হবে না। -তা হবে কেন?বড় হয়ে গেছিস।তবু বাজার টা করতে পারিস না!বিয়ে করে কেমনে চলবি তখন? -দুর!শুধু বিয়ে বিয়ে করো কেন?গেলাম আমি। রান্না করে ডাক দিয়ো। . উফ রুমে এসে বেঁচে গেছি।মা টাও না কি রকম যেন!কয়েকদিন ধরে কানের বারোটা বাজিয়ে দিচ্ছে বিয়ে বিয়ে করে!এতো হিংসে কেন মায়ের?তার বউমাকে নিয়ে কি একটু স্বপ্নে ঘুরতেও দিবে না?বাস্তবে তো সময় ই হয় না।রাতেই একটু যা হয় আর কি!আর ভালো লাগে না এত কাজ! . রোদেলার পিছু নিয়েছি।ভার্সিটি যেতে আরো কিছুক্ষন লাগবে!হঠাৎ সে দাড়িয়ে গেলো।তারপর কি যেন দেখলো চারপাশে! তারপর এগিয়ে এসে আমার হাতটা ধরলো।উফ কি অনুভূতি!স্বপ্নের চেয়ে একদম ভিন্ন!টেনে নিয়ে এলো একটা গাছে নিচে।জায়গা টায় টং পাতা রয়েছে বসে হাওয়া খাবার জন্য! -এতোদিন কেন খুজো নি? -তুমি তো দেখা দিতে না রোদেলা! -সেদিন দেখা হলো কথা বললে না।শুধু চেয়ে থাকলে। -স্বপ্নে প্রবেশ করেছিলাম যে! -তবে তুমিও....? -হুম আমিও জানি।তুমিও আমার স্বপ্নে প্রবেশ করো! -জানো, একটা সময় বিরক্ত লাগতো যখন রাতে ঘুম নষ্ট করে দিয়ে তুমি আমার স্বপ্নে প্রবেশ করতে! -এখন লাগে না? -না। এখন লাগে না! -কেন? -আমিও যে তোমার স্বপ্নে প্রবেশ করতে পারি! -তবে তুমি ইচ্ছা করেই একদিন পর পর উধাও হয়ে যেতে? -হুম.. -আমার যে কষ্ট হতো রোদেলা -........? -তাকাও আমার দিকে! -সে মাথা তুললো।তাকালো ঠিক চোখের কোটরে! -রাত দিন মানি না! আবার স্বপ্নে প্রবেশ করলাম..........! ------০------


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ স্বপ্নে চুপিচুপি প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now