বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
স্বপ্নাঃ- সাদ কি করলে তুমি এটা ?? ৪৫ মিনিট লেট !! কখন থেকে বসে আছি জানো ??
সাদঃ- হুম জানি
স্বপ্নাঃ- মানে কি ???
মানে অনেকক্ষণ আগেই আসছি আমি , কিন্তু দূর থেকে দেখছিলাম তুমি কি কর । তুমি সাপের মত ফোঁসফোঁস করছিলে হা হা হা হা ।
স্বপ্নাঃ- তুমি কি জানো তুমি কোন লেভেলের উম্মাদ ??
সাদঃ- হুম জানি না , আর কেউ মেপেও বলেনি ।
গত সপ্তাহে তুমি দেরি করে আসছিলে মনে নেই ?? রিভেঞ্জ নিলাম !!
অবশ্য আমি এই ৪৫ মিনিট বসে ছিলাম না আমি , তোমাকে নিয়ে একটা কবিতা লিখেছি !!
স্বপ্নাঃ- তাই !!! শোনাও শোনাও !!
সাদঃ- আচ্ছা শোন ...
রাক্ষসীদের রাজ্যে ছিল নামকরা এক রাক্ষসি
সপ্না নামে চিনত সবাই দপট ছিল খুব বেশি
রক্ত খেয়ে করত সাবাড় , চিবিয়ে খেত মাথা
বাচ্চারা সব তার ভয়েতে জড়িয়ে নিত কাথা
রাজ্যের সব বাঘা ভুতো সালাম দিত আগে
পানের থেকে চুন খসলেও গজরাতো সে রাগে
দূর দূরান্তের নাম করা যে বিদঘুটে সে অতি
রানীর কথায় উঠ বস নাহলে যে দুর্গতি
রাক্ষসীদের মহারাণী ধারতো না ধার কারও
হঠ্যাত হঠ্যাত মাথা গরম রক্ত চাই আরও
ভয়ংকর সেই রাক্ষসীকে দেখতে যদি চাও
সপ্না লিখে সার্চ দিতে ফোন টা হাতে নাও
স্বপ্নাঃ- আবাররররর !!! আই হেট ইউ !! উল্লুক!! সম্ভবত এটা ৩৫ নম্বর বিদঘুটে কবিতা ??
আচ্ছা তুমি ভালো কবিতা লিখতে পারনা ইকটু ??
সাদঃ- কি করব আমি ? এই সব কম্লিমেন্ট বের হয়ে যায় অটোম্যাটিক ভাবে তোমাকে নিয়ে কিছু লিখতে গেলে ।
স্বপ্নাঃ- আচ্ছা ঠিক একদিন তোমার মাথা চিবিয়ে খাব !!
সাদঃ- বাহ ... লাইনে চলে আসছ দেখি ...
স্বপ্নাঃ- খাওয়ার কিছু কি আনছ তুমি ??
সাদঃ- চকলেট এনেছি তোমার প্রিয় !!
আচ্ছা একটা কথা বলব ??
স্বপ্নাঃ- বকেন !!
সাদঃ- তোমাকে অনেক সুন্দর লাগছে !! অবিশ্বাস্য !! একদম রাক্ষসীর মত , চকলেটের কালার অনেকটা রক্তের মত মনে হচ্ছে !!
স্বপ্নাঃ- আবার !!
সাদঃ- তো ?? সারাজীবন এই অত্যাচার সহ্য করতে হবে !! পারবা তো ??
স্বপ্নাঃ- না পেরে তো উপায় নেই !! বুঝেছি আমাকে রাক্ষসী হতেই হবে !!
অইঈঈঈঈঈঈঈ সব চকলেট একাই খেয়ে ফেললে !! রাক্ষসী !!
(to be continued)
(বিঃদ্রঃ আগের পর্বে সবাই একটা বিষয়ে কনফিউশানে পরেছে এবং আমাকে সেই পরিমানে পাঁচানি দিছে এই ব্যাপারে সেটা হল স্বপ্না আসলে কে ??
সেটা জনতে চেয়েছে গ্রুপের সবাই । আজ সেটা ক্লিয়ার করে দিচ্ছি না হলে টিকতে দিবা না তোমরা !! ওকে...যারা ভাবি ভাবি বলে
গলা ফাটাচ্ছিলেন তাদের অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে স্বপ্না আসলে স্বপ্ন ... স্বপ্না হল আমার স্বপ্ন
আসলে আমার জীবনে স্বপ্না নামে কারোর অস্তিত্ব নেই । এটা আমার ইমাজিনেশন...থাকে না একটা ... এটা স্বপ্নামি ...
সো মাপ চাই দোয়াও চাই ... আশা করি পাগলা গ্রুপ এর হজ্ঞলডির মাথায় কথাটা ঢুকছে ওকে ??)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now