বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় (শেষ)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X নীলাকে চাকরির কথা জানানো হয়নি, জয়েন করে এসে একেবারে সারপ্রাইজ দেব। শরতের মেঘমুক্ত আকাশ। আবহাওয়াও অনেক ভাল। দিনটা বেশ সুন্দর ও আনন্দদায়ক, অন্তত আমার জন্য। চাকরিতে জয়েন করে প্রথম কাজই হবে দু'কামরার ছোট একটা বাসা ভাড়া করা। মা ও ছোট বোনকে বাড়ি থেকে এনে আমার কাছে রাখা। বাসে জনাকয়েক লোক। হরতালের কারনে রাস্তায় লোকজনও তেমন নেই। ন'টায় রিপোর্ট করার কথা। হাতে এখনও বেশ সময় আছে, কারওয়ান বাজার পৌছাতে আজকে বড়জোর চল্লিশ মিনিটের মত লাগবে। অনেক কষ্ট হয়েছে চাকরি নামের একটা সোনার হরিণ জোগাড় করতে -উপরের লেভেলে জানা-শোনা না থাকলে যা হয় আরকী। খুব শীঘ্রিই নীলাকে বিয়ে করে ফেলব। বাবা মারা যাওয়ার পর থেকে অনেক কষ্ট করতে হয়েছে। টিউশনি করে আমাকে ঢাকায় চলতে হয়েছে, আবার বাড়িতেও প্রতি মাসে কিছু টাকা পাঠতে হয়েছে। আনমনে অতীতের কষ্টের কথা ভাবছিলাম, এমন সময় বাসের ভিতর হঠাৎ শোরগোল আরম্ভ হল।। ছোখ তুলে যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। এখন অবশ্য করার কিছুই নেই, অনেক দেরি হয়ে গেছে। মতিঝিল এর কাছাকাছি এসে আমাদের বাস পেট্রল বোমায় আক্রান্ত হয়েছে। মুহূর্তের মধ্যে সারা বাসে আগুন ধরে গেছে। বের হওয়ার কোন পথ নেই, আগুন ধেয়ে আসছে অতি দ্রুত। নীলার মুখ ভেসে উঠল চোখের সামনে, আমার মায়ের মুখটা একটু দেখার ইচ্ছে হচ্ছে খুব। আর তো মাত্র কয়েকটা মিনিট, তারপর আমিও--- চারদিকে চিৎকার চেঁচামেচি... পেট্রল বোমার আগুনে পুড়ে ছাই হচ্ছে আমাদের বাস ও বাসের সব যাত্রী -সাথে পুড়ে ছাই হচ্ছে আমাদের সব স্বপ্ন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৩ জন


এ জাতীয় গল্প

→ স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায় (শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now