বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কেমন আছেন কবি?
আমি কোনো কবি নই?
তাহলে কি?
আমি তো প্রেমিক, তোমার প্রেমিক।
কি যে বলেন না আপনি।
কি বলি আমি?
এই যে পাগলের মতো কথা।
আমি তো পাগল তুমি জানো না?
আমি পাগল হয়েছি, মায়াবতী।
আবার এখানে মায়াবতী কে?
-কেনো তুমি?
-আমি?
আমি মায়াবতী কেনো হতে যাবো?
-জানিনা।
তবে বললেন কেনো?
বলেছি কারণ আছে।
-কি কারণ?
-শুনতে চাও?
না বললে শুনবো কি ভাবে।
তাহলে শুনো,
-এই যে তোমার কাজল টানা চোখ,
-কেশ কালো লম্বা চুল।
-তুমার সে হাসি,
-তোমার গায়ের গন্ধ।
-তারপর?
থামিয়ে দিলে কেনো?
তাহলে কি করবো,
এভাবে রচনা পড়লে,প্রেম করতে পারবেন না?
আমি তো প্রেম করতে চাই না।
তাহলে কি চান?
আমি তোমাকে চাই।
-আমাকে,
-এ'কি "কথা, প্রেম আর আমি
-আমি না হলে প্রেম কার সাথে করবেন?
-জানিনা কিন্তু,
-কিন্তু কি?
-অন্য একদিন বলবো।
-আজ যাই?
কোথায় যাচ্ছেন?
তাও জানিনা,
ভবঘুরের কোনো জায়গা নেই।
তাহলে কেনো এসেছিলেন?
এই যে কষ্ট নিয়ে চলে যেতে।
তাহলে ভালোবাসি কেনো?
তুমি হারিয়ে গেলে,কষ্ট পাওয়ার জন্য।
এ কেমন কথা?
একটু আগেও বললেন,প্রেমিক,মায়াবতী,
তাহলে কি এসব কথা বলার বাহানা?
না,"তা কেনো হবে?
তাহলে পালিয়ে যাচ্ছেন?
-তা-ও"না" ?
-তাহলে?
-মুক্তি চাই,
-কেনো?
কারণ,আমি যে এখন মৃত।এসেছি তোমার স্বপ্নে।তোমার ঘুমের ঘরে।
তাই না বলেই ফিরে যেতে হবে। আমার গন্তব্যে।
চলে গেলেন?
না হারিয়ে গেলাম,তোমার ঘুমের মধ্যে।
ভালো থেকো।
আবার কবে দেখা হবে?
জানিনা তবে স্বপ্ন বেঁচে থাকবে।
????স্বপ্ন ও আপনি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now