বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্ন গুলো [১]

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তুষার কবির (০ পয়েন্ট)

X আমি তুষার কবির ।বাবা- মায়ের দ্বিতীয় সন্তান । অনেকটা মনভোলা ।আমি নিজের মত করে চলতে পছন্দ করি। রহস্যজনক ভাবে চলতে আমি পছন্দ করি ।সাদা কে সাদা, কালো কে কালো বলতে পছন্দ করি ।তাই অনেকেই ঠোঁটকাটা বলে । স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি।তবে স্বপ্ন গুলো বাস্তবেরূপ দিতে পারি না ।ছোট বেলা থেকেই মামা কে দেখে, মামার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সেনাবাহিনী হওয়ার স্বপ্ন দেখতাম।তবে সে স্বপ্ন বাড়ন্ত অবস্থাতেই শেষ হয়ে যায়, যখন কিনা মামা আকস্মিক ভাবে মারা গেলেন তখন । আমি দেখতে অতটা সুদর্শন নই ।উচ্চতা প্রায় ৫ফুট ১১ইঞ্জি ।আমার শৈশব থেকেই আমার প্রিয় বন্ধু, আমার ভাইয়া।ভাইয়া আমার চেয়ে চার বছরের বড় ।ভাইয়ার সাথে আমার সব কিছু মিলে যেত ।একে অপরের সাথে সবকিছু শেয়ার করতাম সেই ছোটবেলা থেকেই ।আমার আর ভাইয়ার চেহারার মধ্যে ছিল অসম্ভব মিল।আর এই অসম্ভব মিলই আমার জীবনটাকে অন্য রকম করে দেয় । আমি যখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হলাম, তখন ইচ্ছা ছিল 'মানবিক 'বিভাগ থেকে পড়াশুনা করব ।কিন্তু বাবা মায়ের একপ্রকার চাপে বিজ্ঞান বিভাগ থেকেই পড়াশুনা করি । আমি যখন সপ্তম শ্রেণিতে পড়ি সে সময়ই আমার জীবনে প্রথম প্রেমপত্র আসে ।যদিও এটা আমার জন্য অস্বাভাবিক, তবে আমার বয়সী মেয়েদের জন্য স্বাভাবিক ।কারণ আমার বয়সী মেয়েরা তখন সিনিয়রদের সাথে প্রেম করতো ।স্কুলে যখন নতুন কোন সুন্দরী মেয়ে আসতো, তখন সিনিয়ররা তার পিছনে পড়ে থাকতো ।আবার কেউ কেউ সমবয়সীদের সাথেও প্রেম করতো ।যদিও এটাকে প্রেম বললে, প্রেম শব্দটাকে অপমান করা হবে ।কারণ ঐ প্রেম গুলো ছিল, মাত্র কিছুদিনের জন্য ।শুধুমাত্র টাইম পাস বা সময় কাটানোর জন্য তখন ছেলে মেয়েরা প্রেম নামক খেলায় মেতে উঠত । আমার কাছে ঐ পত্রটা আসলো কিভাবে সেটা আমি আজও জানি না ।একদিন আমি আমার ডায়েরির ভিতরে একটা কাগজ পেলাম ।প্রথমে কাগজটা পড়লাম না ।পরে যখন পড়লাম তখন ভাবলাম, (চলবে) { এই গল্পের অধিকাংশ ঘটনা কাল্পনিক, তবে এর সাথে বাস্তবের কিছু মিল রয়েছে }


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ স্বপ্ন গুলো [১]

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now