বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কিছু স্বপ্ন নিবে, স্বপ্ন!
লাল, নীল, সবুজ, হলুদ, কালো স্বপ্ন।
কি হাসছো কেন, ভাবছো স্বপ্নের আবার রঙ হয় নাকি। হয় নানা রঙের নানা ধরনের স্বপ্ন।
তুমি কি আগের মতই স্বপ্ন দেখো না কি স্বপ্ন দেখা ভুলে গেছ। ও দুঃখিত!
তুমি তো কোন সময় স্বপ্ন দেখতে না।
বাস্তবকে বিশ্বাস করতে। আমি আবার তো সম সময় তোমার উল্টো ছিলাম। কোন কিছু তোমার সাথে মিলতো না। তুমি খুব রাগ করতে।
কি তোমার কি মনে আছে সেই দিনগুলোর কথা। হয়তো মনে নাই আর মনে থাকার কথাও না, কেননা তুমিই আমাকে শিখেছো অতীত ভুলে থাকতে কিন্তুু।
তোমার সাথে কাটানো সব টক - ঝাল - মিষ্টি সৃতি আমি কি করে ভুলে থাকি।
তাই আমি অতীত আঁকড়ে ধরে বেঁচে আছি।
ভাবছো আমি মোটেও বদলাই নায় আগের মতই আছি। কি করে বদলাবো বলো যারা সময়ের সাথে বদলে যায় তারা তো মানুষ না WEATHER frown ইমোটিকন
ভাবছো আমি অনেক কথা শিখে গেছি, তা তুমি ভাল করেই জানো আমি কথা বলতাম কিনা। আমার কথার জন্য স্যারেরা নাম দিল ( Talkative Boy)
তুমি তো ভাল করেই জানো আমি যুক্তি ছাড়া কোন কথা বলতাম না।
এখন আর যাই বলো, এখন আগের মত আর যুক্তিবাদী বলবা না।
কি ভাবছো আমি আগের মতই রয়ে গেলাম, একটুকো বদলাই নায়। কি করে বদলাবো, যদি বদলাই তবে তো তোমাকে ভুলে থাকতে হবে। কিন্তুু তোমাকে ভুলে থাকা তো অসম্ভব। যা আমি কখনো পারবো না।
তাই তো তোমায় নিয়ে স্বপ্ন দেখে বেঁচে আছি। ভাবছিলাম তোমায় কিছু স্বপ্ন দিবো,
যেখানে আছে কিছু আবেগ, অনুভূতি , ভালোলাগা, মধুরময় কিছু সৃতি এবং সব শেষে দীর্ঘশ্বাস।
তুমি কি স্বপ্ন নিবে, স্বপ্ন
লাল, নীল, সবুজ, হলুদ স্বপ্ন।
জানি কোন অন্যায় করেছি কিনা তোমার সাথে কেননা তোমায় নিয়ে কেননা স্বপ্ন দেখার অধিকার তুমি আমায় দেও নি। বহুবার চেষ্টা করেছি কিন্তু পারি নি। জোর করতে পারতাম। পারতাম অধিকার আদায় করে নিতে, কিন্তুু নেয় নি। জোর করে তো আর সবকিছু পাওয়া সম্ভব না।
আচ্ছা তোমার কি মনে আছে সেই দিনের কথা, যখন তোমার কাছ থেকে আমি শেষ বারের মত চলে আসেছিলাম। চলে আসার সময় খুব ধীরে ধীরে হাটছিলাম আর ভাবছিলাম হয়তো তুমি পিছু ডাক দিবে। কিন্তুু আমার ধারনা ভুল ছিল।
,
তুমি কি সত্যিই স্বপ্ন নিবে
লাল, নীল, সবুজ, হলুদ স্বপ্ন।
আচ্ছা তুমি কেমন আছো?
সত্যিই কি আগের মত আছো নাকি বদলে গেছে।
খুব জানতে ইচ্ছা করে।
আচ্ছা তোমার রাগ টা কি কমছে নাকি এখনো সেই আগের মতই আছো। তুমি জানো কি না জানিনা যে তোমাকে আমি খুব ভয় পেতাম ।
ঐ রকমের ভয় আমি বাঘকে ও পেতাম না।
তোমার ঐ রাগমুখ দেখলেই আমার স্বপ্ন টা ভেঙে যায়। প্লিজ ও ভাবে আর তাকিয়ো না।
ভালবাসবার অধিকার না দেও কিন্তুু স্বপ্ন দেখার অধিকার টুুকু দিও।
প্লিজ কেড়ে নিবা না তাহলে কিন্তুু সত্যিই মারা যাবো।
আর তুমি কি সত্যিই স্বপ্ন নিবা।
লাল , নীল, সবুজ, হলুদ স্বপ্ন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now