বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বপ্ন

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Roshni hima (০ পয়েন্ট)

X এক যুবক ঘুড়ি উড়াতে খুব পছন্দ করতো। একদিন সে সাত রঙা একটি বিশাল ঘুড়ি বানিয়ে এক মাঠে গিয়ে সেটি উড়ালো। অল্প সময়ের মধ্যেই সুতো ছিঁড়ে ঘুড়িটি উড়ে গেল। কিন্তু যুবক নাছোড়বান্দা। সেও ঘুড়ির পেছনে ছুটে প্রায় ২/৩ মাইল গিয়ে ঘুড়িটি নিয়ে এলো। আবার পরের দিন সে ওই ঘুড়িটি উড়ালো কিন্তু এবারো ঘুড়িটির সুতো ছিঁড়ে গেল। সে আবারও ওই ঘুড়ির পেছনে কয়েক মাইল ছুটে ঘুড়িটি নিয়ে এলো। ঠিক পরের দিনও একই ঘটনা ঘটলো অর্থাৎ ঘুড়ির সুতো ছিঁড়ে গেল এবং যুবকটি আবার ছুটতে লাগলো। এক বৃদ্ধ লোক তিনদিন ধরে এই ঘটনাগুলো খেয়াল করেছিলো। সে পথিমধ্যে যুবক কে থামিয়ে বললো, "এই বোকা ছেলে, তোমার ঘুড়ি তোমার সুতোর সামর্থ্যের চেয়ে অনেক বড়। হয় তোমার ঘুড়ির আকার ছোট করো, নয় সুতো মোটা কর। নাহলে তোমাকে সারাজীবন এই সুতো ছেঁড়া ঘুড়ির পেছনেই ছুটতে হবে।" এবার যুবক তার ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে গেল। #নোট_: আমাদের অধিকাংশের স্বপ্নগুলোতে আর ওই যুবকের ঘুড়ির মধ্যে আদতে কোনো তফাৎ নেই। আমাদের সবার চাওয়াগুলো ওই ঘুড়ির মত রঙচঙে আর বিশাল। আর সামর্থ্য হল ওই সুতোর মতই চিকণ আর ঠুনকো। তাই প্রতিনিয়ত আমাদের স্বপ্ন ভাঙে, আর আমরা কষ্ট পাই। তাই, হয় আমাদের স্বপ্ন দেখা কমাতে হবে, কিংবা স্বপ্নপূরণের সামর্থ্য বাড়াতে হবে। তা না হলে সবাইকে সারাজীবন ওই সুতো ছেঁড়া স্বপ্নের পেছনেই ছুটতে হবে। কী করবেন? সে সিদ্ধান্ত আপনার #collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ দু:স্বপ্ন
→ স্বপ্ন পূরণের ইচ্ছা
→ মায়ের স্বপ্ন
→ রাখালের স্বপ্ন (কোটিপতি)
→ স্বপ্নকে বাস্তব করতে হলে যেটা বাদ দিতে হবে আপনাকে
→ স্বপ্নদ্বীপে ভ্রমণ
→ নতুন স্বপ্ন
→ ছোট ছোট স্বপ্ন গুলো
→ একটি স্বপ্ন…
→ স্বপ্নের ডাইনী
→ আপনার স্বপ্নভঙ্গ করছে যে ৫ টি বদভ্যাস
→ আমার স্বপ্নের গল্পে তুমি(শেষ পর্ব ১৩)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১২)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১১)
→ আমার স্বপ্নের গল্পে তুমি(পর্ব১০)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now